ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন

অবশেষে রানখরা কাটল সৌম্যর

  • আপডেট সময় ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪০৭ বার পড়া হয়েছে

তাঁর সামর্থ্য নিয়ে খুব বেশি প্রশ্ন হয়তো কারোরই ছিল না। তবে বেশ কিছুদিন ধরেই রানখরায় ভোগার কারণে বেশ সমালোচনার মুখেই পড়েছিলেন সৌম্য সরকার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সেসব সমালোচনার জবাব ব্যাট হাতেই দিয়েছেন এই বাঁহাতি ওপেনার। খেলেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতকের ইনিংস।

ফর্মহীনতার কারণে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল এই ব্যাটসম্যানকে। প্রায় প্রতি ম্যাচে ব্যর্থতার ফলস্বরূপ এবারের ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে জায়গা হয়নি এই তারকার। কিন্তু নিজের প্রিয় ফরম্যাটে ফিরে আসায় অবাক হয়নি কেউই। কারণ নির্বাচকদের আস্থা ছিল এই ফরম্যাটে নিজেকে প্রমাণ করবেন তিনি।  নিজের যোগ্যতার প্রমাণও  দিয়েছেন এই তারকা। পেয়েছেন টি- টোয়েন্টি ফরম্যাটের প্রথম হাফ সেঞ্চুরির দেখা। ৩২ বলে ৫১ রানের বেশ গতিশীল এক ইনিংস খেলে ছন্দে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।দ্রুত গতির এই ইনিংস খেলে কুশাল মেন্ডিসের বলে এলবিডব্লিউইয়ের ফাঁদে পড়েন তিনি। সামান্য চোটের কারণে অবশ্য এই ওপেনারকে খুঁড়িয়েই মাঠ ছাড়তে হয়।

এ পর্যন্ত টি- টোয়েন্টিতে ২৭ ম্যাচ খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। নিজের ঝুলিতে যোগ করেছেন ৫৮৫ রান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

অবশেষে রানখরা কাটল সৌম্যর

আপডেট সময় ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮