ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে! ফ্রান্সে লুটের পণ্য বিক্রি ঠেকাতে ভিন্টেডের পদক্ষেপ ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা, লুটপাট ও অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্ত দেড় হাজার ব্যবসাপ্রতিষ্ঠান, সহায়তার উদ্যোগ সরকারের রোমে ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৬-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় দ্বি-বার্ষিক সম্মেলন সামনে রেখে সিলেট সদর অ্যাসোসিয়েশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা নিয়ে ট্রাম্পের উপহাস বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা ফ্রান্সে বিক্ষোভ থেকে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০

ফ্রেঞ্চ ওপেনেও থাকছেন না সানিয়া

  • আপডেট সময় ০৮:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮
  • ৪০৪ বার পড়া হয়েছে

ইনজুরির কবলে পড়ে গত অক্টোবর থেকে কোর্টের বাইরে আছেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা। এ জন্য সদ্য সমাপ্ত বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনেও অংশ নিতে পারেননি তিনি। এবার জানা গেল আরও দুই মাস কোর্টে ফিরতে পারবেন না ছয়বারের গ্র্যান্ডস্ল্যামজয়ী।

সানিয়া নিজেই এ খবর দিয়েছেন। তিনি জানান, ‘বাইরে বসে থেকে অস্ট্রেলিয়া ওপেন দেখা আমার জন্য ছিল দুঃসহ যাতনা। শিগগির আমার কোর্টে ফেরার সম্ভাবনাও নেই। পুরোপুরি সেরে উঠতে আরও মাস দুয়েক লাগবে।’

বেশ লম্বা সময় ধরে ডান হাঁটুর ইনজুরিতে ভুগছেন ৩১ বছর বয়সী তারকা। তা থেকে সেরে ওঠা নিয়ে তিনি বলেন, ‘এটি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছিল। তাই সময় নিতে হয়েছে। অবস্থার উন্নতি হচ্ছে। এখন আর ব্যথানাশক ওষুধ খায় না।’

তবে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে না পারাটা পোড়াচ্ছে সানিয়াকে। তিনি বলেন, ‘নতুন বছরের (২০১৮) প্রথম গ্র্যান্ডস্ল্যামে দর্শক হয়ে থাকাটা পুড়িয়েছে আমাকে। মানসিকভাবে খুবই কষ্ট পেয়েছি। একজন অ্যাথলেট হয়ে এ রকম টুর্নামেন্টে খেলতে না পারাটা হতাশাজনক।’

ফ্রেঞ্চ ওপেন মাঠে গড়াবে ২৭ মে। এ মুহূর্তে সেটিও মাথায় নেইসাবেক নাম্বার ওয়ান টেনিস তারকার। টেনিস ললনা বলেন, আমি ধীরে ধীরে সেরে উঠছি। সার্জারির পরও গ্যারান্টি দেয়া যাচ্ছে না ওই সময়ের মধ্যে সেরে উঠব। পূর্ণ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়েই কোর্টে ফিরতে চাই। তাই আপাতত তা নিয়ে চিন্তা নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে!

ফ্রেঞ্চ ওপেনেও থাকছেন না সানিয়া

আপডেট সময় ০৮:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮