ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি নিয়ে সংঘাতে কখনোই জড়াবে না ফ্রান্স

  • আপডেট সময় ০৬:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না। তবে বৈরিতা শেষ হওয়ার পর নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে পারে এমন একটি জোট গঠনের প্রস্তুতি অব্যাহত রেখেছে প্যারিস।

মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনার জন্য আয়োজিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা এই দ্বন্দ্বে কোনো পক্ষ নই, তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালি উন্মুক্ত বা মুক্ত করার অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।’

এর আগে ম্যাক্রোঁ বলেন, ইরান যুদ্ধ চলায় ফ্রান্সকে ‘পারমাণবিক অস্ত্রের যুগের’ জন্য প্রস্তুত করছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করার দুদিন পর, গত ২ মার্চ ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে, ফ্রান্স তার পারমাণবিক অস্ত্রাগার আরও শক্তিশালী করবে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে।

তিনি এই নীতিকে ‘ফরোয়ার্ড ডিটারেন্স’ বা অগ্রবর্তী প্রতিরোধ বলে অভিহিত করেছেন।

এই বক্তব্যের মাধ্যমে ম্যাক্রোঁ দ্রুত পরিবর্তনশীল বিশ্বের প্রেক্ষাপটে নিজের শক্তির জানান দিয়েছেন, যেখানে ইউরোপীয় মিত্ররা পারমাণবিক সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে দ্বিধাবোধ করছে।

বর্তমানে ফ্রান্সের কাছে বিশ্বের চতুর্থ বৃহত্তম পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা

হরমুজ প্রণালি নিয়ে সংঘাতে কখনোই জড়াবে না ফ্রান্স

আপডেট সময় ০৬:৫৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬