ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

ইসরাইলকে নিয়ে পোস্ট, ইউরোপীয় পার্লামেন্টের মুসলিম সদস্য আটক

  • আপডেট সময় ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ফ্রান্সের বামপন্থী রাজনীতিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসানকে সামাজিকমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়েছেন তার দলীয় সহকর্মী জ্যঁ-লুক মেলঁশোঁ।

লা ফ্রঁস আনবাউডের নেতা মেলঁশোঁ সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন—গত মার্চ মাসে করা একটি রিটুইটের কারণে হাসানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, এই ঘটনায় ফ্রান্সে সংসদ সদস্যদের দায়মুক্তি কার্যত কাজ করছে না।

ফরাসি সংবাদমাধ্যম লে পারিসিয়ান জানিয়েছে, ২৬ মার্চ দেওয়া ওই পোস্টটি সন্ত্রাসবাদ সমর্থনের ইঙ্গিত বহন করতে পারে—এমন সন্দেহ থেকেই তাকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, পোস্টটি ১৯৭২ সালে তেল আবিবের লোদ বিমানবন্দরে চালানো হামলার সঙ্গে সম্পর্কিত। ওই হামলায় জাপানের উগ্র বামপন্থী সংগঠন জাপানিজ রেড আর্মি জড়িত ছিল এবং এতে ২৬ জন নিহত হন।

জানা গেছে, পরবর্তীতে মুছে ফেলা ওই পোস্টে হাসান তার এক্স অ্যাকাউন্টে হামলায় দোষী সাব্যস্ত এক ব্যক্তির মন্তব্য উদ্ধৃত করেছিলেন, যেখানে ফিলিস্তিনি জনগণের ওপর ‘নিপীড়নের’ যুক্তি তুলে ধরে হামলাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছিল।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, আটকের সময় রিমার কাছে সামান্য পরিমাণ ‘সিনথেটিক ড্রাগ’ পাওয়া গেছে বলেও অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে রিমা হাসান বা তার আইনজীবীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৩৩ বছর বয়সি রিমা হাসান ২০২৪ সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সামরিক অভিযানের কড়া সমালোচক হিসেবে তিনি আন্তর্জাতিক মহলে পরিচিত। গত বছর গাজাগামী একটি ত্রাণবাহী বহরেও তিনি অংশ নিয়েছিলেন, যা আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী আটকে দেয়।

রিমার এই আটকের ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এলএফআই-এর পার্লামেন্টারি মেম্বার সোফিয়া চিকিরু বলেন, ফরাসি পুলিশ ও বিচার ব্যবস্থাকে ফিলিস্তিনি জনগণের সমর্থকদের ভয় দেখানোর জন্য ব্যবহার করা হচ্ছে। দলের অন্য এক নেত্রী মাথিল্ড প্যানট একে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর ‘নজিরবিহীন দমনপীড়ন’ বলে বর্ণনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

ইসরাইলকে নিয়ে পোস্ট, ইউরোপীয় পার্লামেন্টের মুসলিম সদস্য আটক

আপডেট সময় ১০:৩৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬