ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ  নিয়ে এরদোয়ানের সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা

  • আপডেট সময় ০৩:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে আলোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আলোচনার পর সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১১ এপ্রিল) আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।

তিনি জানান, এরদোয়ানের সঙ্গে আলোচনায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং দীর্ঘস্থায়ী কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ম্যাক্রোঁ তার পোস্টে উল্লেখ করেন, “আমরা শুরুতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছি।” এই যুদ্ধবিরতি যেন বিশেষ করে লেবাননের ক্ষেত্রে কার্যকর হয়, তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।

এ ছাড়া হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতার বিষয়টিও আলোচনায় উঠে আসে। ম্যাক্রোঁ বলেন, “হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছি। আমরা একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী কূটনৈতিক সমাধানের গুরুত্ব তুলে ধরেছি।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ  নিয়ে এরদোয়ানের সঙ্গে ম্যাক্রোঁর আলোচনা

আপডেট সময় ০৩:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬