ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান বাংলাদেশিসহ ১০ লক্ষাধিক মানুষের আমেরিকার স্বপ্ন ধূলিসাতের পথে বিসিবি নির্বাচন আজ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন সিলেটের আব্দুল কাইয়ুম ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের ১৪ দেশে নতুন সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে বিশেষ নির্দেশনা আজারবাইজানে ইসরায়েলের গোপন ঘাঁটির তথ্য ফাঁস পাকিস্তানে তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণ, ২ আসামির মৃত্যুদণ্ড বহাল বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত তোফায়েল আহমেদ মারা গেছেন

দল থেকে বাদ মোস্তাফিজ

  • আপডেট সময় ০৮:৫৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা নিশ্চিতই ছিল মোস্তাফিজুর রহমানের। এমনকি একাদশে তার নাম ছাপাও হয়ে গিয়েছিল। তবে টসের সময় জানা গেল, তার আজকের ম্যাচে খেলা হচ্ছে না।

পাকিস্তানের বিপক্ষে যে দলটা সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে, টিম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ডের বিপক্ষে আজ একই দলটাকে মাঠে নামানোর পরিকল্পনা করেছিল। ম্যাচের কিছুক্ষণ আগে বিসিবিও দল সাজিয়ে প্রকাশ করে দিয়েছিল সেভাবেই।

তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়। ফলে টসের সময় জানা যায়, মোস্তাফিজের এই ম্যাচে আর খেলা হচ্ছে না।

ম্যাচের ঠিক আগে গা গরম করার সময়ে তিনি হাঁটুতে অস্বস্তি বোধ করছিলেন। ডান হাঁটুর এই অস্বস্তির কারণেই মূলত তাকে এই ম্যাচে রাখা হয়নি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন টিম ম্যানেজার নাফিস ইকবাল।

যখন মোস্তাফিজ অস্বস্তিতে ভোগার কথা জানান, তখন টম ল্যাথামের সঙ্গে টসের জন্য অপেক্ষা করছিলেন মিরাজ। তবে মোস্তাফিজের চোটের বিষয়টা জানতে পেরে তখনই অধিনায়কের সঙ্গে কথা বলেন কোচ ফিল সিমন্স, দলে পরিবর্তন আনা হয় তাতে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

জেনেভায় প্রবাসী কল্যাণমন্ত্রীকে প্রবাসীদের ১৮ দফা দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান

দল থেকে বাদ মোস্তাফিজ

আপডেট সময় ০৮:৫৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬