ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে শ্যামল-শিপন পরিষদের পূর্ণ প্যানেল জয় ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ফরাসি-লেবানিজ শিল্পীর

  • আপডেট সময় ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

২০২৪ সালে বৈরুতে পারিবারিক বাড়িতে ইসরায়েলি হামলা নিয়ে ফ্রান্সে আইনি অভিযোগ দায়ের করেছেন ফরাসি-লেবানিজ শিল্পী আলি চেরি। ওই হামলায় তার বাবা মাহমুদ চেরি ও মা নাদরা হায়েক নিহত হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে তিনি বলেন, তার বাবা-মা সাধারণ মানুষ ছিলেন। এমন সহিংস ঘটনায় আপন মানুষকে হারানোর বিষয়টা মেনে নেওয়া তার জন্য খুবই কঠিন।

চেরি চান, ফ্রান্সের যুদ্ধাপরাধ তদন্ত ইউনিট এই হামলার বিষয়টি খতিয়ে দেখুক এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক।

ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননের রাজধানীতে বিমান হামলা চালিয়েছিল। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত স্থাপনা ধ্বংস করা।

অন্যদিকে, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনার তদন্ত করে জানিয়েছে, চেরির বাবা-মায়ের আবাস্থলের ভেতরে বা আশপাশে কোনো সামরিক লক্ষ্যবস্তুর প্রমাণ পাওয়া যায়নি।

এই তথ্যের ভিত্তিতে চেরির আইনজীবী ক্লিমেন্স বেকতার্তে বলেন, ফরাসি আইনে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হতে পারে।

তিনি বলেন, ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষ তাদের হামলাকে ন্যায্য প্রমাণের চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক আইনে যুদ্ধ পরিচালনার নির্দিষ্ট নিয়ম রয়েছে, যা মানা বাধ্যতামূলক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ফরাসি-লেবানিজ শিল্পীর

আপডেট সময় ০৯:৫১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬