ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ একাধিক দেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ক্যামব্রিজ যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে শপথ নিলেন শুভেন্দুর ৫ মন্ত্রী যুক্তরাষ্ট্রে প্রাণ হারালেন বুয়েট শিক্ষিকা আফিফা প্যারিসে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন মানবপাচারের দায়ে বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের গাজায় ‘গণহত্যা’ বন্ধে ইইউ’র প্রতি আহ্বান জানালো স্পেন-স্লোভেনিয়া টানা দ্বিতীয়বার ইউরোপ সেরা হওয়ার হাতছানি: বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি ফরাসি উদ্যোগে আসছে জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন ফিলিস্তিনি আলোকচিত্রী সাহের আলগোরা

শপথ নিলেন শুভেন্দুর ৫ মন্ত্রী

  • আপডেট সময় ১২:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন ৫ মন্ত্রী। ইতোমধ্যে তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (০৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তার মন্ত্রিসভায় পাঁচ মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন। তার মন্ত্রিসভায় জায়গা পাওয়া এমপিরা হলেন— দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই পাঁচ মন্ত্রী শপথ নেন।

দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ বিজেপির একজন প্রবীণ নেতা এবং পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি। তিনি মূলত আরএসএসের পূর্ণকালীন প্রচারক হিসেবে কাজ করতেন। ২০১৪ সালের পর পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক ভিত্তি বিস্তারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি লোকসভায় মেদিনীপুরের সংসদ সদস্য ছিলেন।

অগ্নিমিত্রা পাল

অগ্নিমিত্রা পাল একজন ফ্যাশন ডিজাইনার থেকে রাজনীতিতে আসা নেত্রী। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ বিজেপি মন্ত্রিসভার একমাত্র নারী সদস্য।

তিনি ২০১৯ সালে বিজেপিতে যোগ দেন। এক বছর পর লকেট চ্যাটার্জির স্থলাভিষিক্ত হয়ে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি হন। পরে ২০২১ সালে তাকে পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক করা হয়।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষকে পরাজিত করেন।

পরবর্তীতে ২০২২ সালে তিনি আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও অভিনেতা-রাজনীতিক শত্রুঘ্ন সিনহার কাছে পরাজিত হন। এছাড়া ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে অভিনেত্রী-রাজনীতিক জুন মালিয়ার কাছেও তিনি হেরে যান। চলতি বছরের শুরুতে অগ্নিমিত্রা পালকে পশ্চিমবঙ্গ বিজেপির সহসভাপতি করা হয়। সাম্প্রতিক নির্বাচনে তিনি আবারও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাংলাদেশসহ একাধিক দেশের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল ক্যামব্রিজ

শপথ নিলেন শুভেন্দুর ৫ মন্ত্রী

আপডেট সময় ১২:৫২:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬