ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে দুই লাখের বেশি অভিবাসী

  • আপডেট সময় ১২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। ২০১৮ সালে এ সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এটাই সর্বোচ্চ সংখ্যা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, শুক্রবার আরও ৭০ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে দেশটিতে পৌঁছান। এতে চলতি বছর মোট আগমন দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮০ জনে এবং ২০১৮ সাল থেকে মোট সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ১৩ জন।

২০২৫ সালে প্রায় ৪১ হাজার অভিবাসী ছোট নৌকায় করে চ্যানেল পাড়ি দিয়েছেন, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। তবে ২০২২ সালের রেকর্ড ৪৬ হাজারের তুলনায় তা কম।

তথ্যানুযায়ী, ছোট নৌকায় যাত্রীর সংখ্যাও ধারাবাহিকভাবে বেড়েছে। ২০১৮ সালে প্রতি নৌকায় গড়ে সাতজন থাকলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে।

এদিকে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে। শুধু ২০২৫ সালেই ইংলিশ চ্যানেল পারাপারের সময় ২৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। গত সপ্তাহেও ফ্রান্স থেকে চ্যানেল পাড়ি দেওয়ার সময় একটি নৌকাডুবিতে এক কিশোরী ও এক নারীর মৃত্যু হয়।

অভিবাসী প্রবাহ ঠেকাতে যুক্তরাজ্যের সরকারগুলো ধারাবাহিকভাবে ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সীমান্ত নজরদারি জোরদারে ফ্রান্সকে ৬৬২ মিলিয়ন পাউন্ড সহায়তা দেওয়ার তিন বছরের চুক্তি সই করেছেন। পাশাপাশি আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর নীতিও গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছে দুই লাখের বেশি অভিবাসী

আপডেট সময় ১২:০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬