ঢাকা ১১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্টারমার সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় চাপে ফ্রান্সের শিক্ষার্থীরা উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ৪০তম ফোবানার ১ম টাউন হল সভা অনুষ্ঠিত হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঝুঁকি কতটা, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজ দলেরই ৮১ এমপি পদত্যাগ চাইলেন স্টারমারের পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের ঐতিহাসিক জয় বাংলাদেশের সানু মিয়া ভবিষ্যত প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন- স্মরণ সভায় বক্তারা

হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত

  • আপডেট সময় ০১:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

এমভি হন্ডিয়াস ক্রুজ জাহাজে ছড়িয়ে পড়া হান্টা ভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত আট জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মানুষের মধ্যে সংক্রমণ ছড়াতে সক্ষম হান্টা ভাইরাসের এটিই একমাত্র ধরন।

বুধবার (১৩ মে) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি জানায়, ‘আটটি ঘটনায় পরীক্ষাগারে অ্যান্ডিজ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে। দুটি সম্ভাব্য ও একটি ঘটনার ফল এখনও চূড়ান্ত হয়নি। ওই ব্যক্তির আরও পরীক্ষা চলছে।’জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া এই ক্রুজ জাহাজে যাত্রা শুরুর পর এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। ডব্লিউএইচও জানায়, মৃতদের মধ্যে দুই জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছিল।

তৃতীয় ব্যক্তিকে ‘সম্ভাব্য’ আক্রান্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাধারণত আক্রান্ত ইঁদুরের মল-মূত্র ও লালার মাধ্যমে হান্টা ভাইরাস ছড়ায়। এই বিরল রোগের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। বর্তমান প্রাদুর্ভাবের সব আক্রান্তই ওই ক্রুজ জাহাজের যাত্রী ছিলেন। যার পরীক্ষার ফল এখনও নিশ্চিত হয়নি, তিনি একজন মার্কিন যাত্রী। তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ডব্লিউএইচও জানায়, একটি পরীক্ষায় পজিটিভ এবং অন্যটিতে নেগেটিভ ফল আসার পর বর্তমানে তার আরও পরীক্ষা চলছে। তবে তার শরীরে এখন কোনো উপসর্গ নেই। প্রাদুর্ভাবের উৎস এখনও জানা যায়নি।

ডব্লিউএইচও বলছে, মূল সংক্রমণটি ক্রুজযাত্রা শুরুর আগেই ঘটেছিল। কারণ প্রথম আক্রান্ত, ৭০ বছর বয়সি এক ডাচ নাগরিক, ৬ এপ্রিল উপসর্গ দেখাতে শুরু করেন। অথচ এই ভাইরাসের সুপ্তিকাল এক থেকে ছয় সপ্তাহ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

স্টারমার সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ

হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত

আপডেট সময় ০১:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬