ঢাকা ০৫:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন

স্টারমার সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ

  • আপডেট সময় ০১:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে আস্থা হারিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এরআগে, ব্রিটিশ সরকারের আবাসন ও কমিউনিটি বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুল সহ আরও চার মন্ত্রীর রাজনৈতিক সহকারী পদত্যাগের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্ট্রিটিং বলেন, ‘এটি এখন স্পষ্ট যে, আগামী সাধারণ নির্বাচনে আপনি (স্টারমার) লেবার পার্টির নেতৃত্ব দিতে পারবেন না।’ এর আগে তিনি প্রধানমন্ত্রী বরাবর চিঠি লেখেন।

স্টারমারের নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন উল্লেখ করে স্ট্রিটিং জানান, ক্ষমতাসীন দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। সেখানে সম্ভাব্য সেরা প্রার্থীরা অন্তর্ভুক্ত থাকতে পারেন।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন পদত্যাগ করা চারজন জুনিয়র মন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগ বা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার জন্য লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি আহ্বান জানিয়েছেন। এই পদক্ষেপে স্টারমারের সংকট আরও ঘনীভূত হলো।

নিয়ম অনুযায়ী দলটির এমপিদের অন্তত ২০ শতাংশ কোনো বিকল্প প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দিলে বর্তমান নেতাকে চ্যালেঞ্জ করা যায়। তবে এর আগে স্টারমার তার মন্ত্রিসভাকে বলেছেন, এখনো সেই প্রক্রিয়া শুরু হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

স্টারমার সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ০১:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬