ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় ১২:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

সরকার গঠনের পর নিজের প্রথম বিদেশ সফরে আজ রোববার (২১ জুন) ঢাকা ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছয় দিনের এই সফরে তিনি প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন ভ্রমণ করবেন।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এই সফরের বিস্তারিত সূচি ও লক্ষ্য তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে।

প্রধানমন্ত্রীর এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ ২৭ জন।

কুয়ালালামপুরে দ্বিপক্ষীয় বৈঠক ও কর্মী নিয়োগের আলোচনা

সফরসূচি অনুযায়ী, রোববার কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। পরদিন ২২ জুন (সোমবার) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তারেক রহমান। এরপর দুই দেশের সরকারপ্রধানদের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রসচিব জানান, এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জনযোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।

বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী ও পেশাজীবী নিয়োগের বিষয়টি বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে উত্থাপন করবে। এ ছাড়া আসিয়ানের ডায়ালগ পার্টনার হওয়া এবং আঞ্চলিক অর্থনৈতিক জোট আরসিইপিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে মালয়েশিয়ার জোরালো সমর্থন চাওয়া হবে।

রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে আসিয়ানের সক্রিয় সহযোগিতা কামনা করবে বাংলাদেশ। সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতিবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনার সুবিধার্থে ‘টার্মস অব রেফারেন্স’ বিনিময় হতে পারে। সফর শেষে মালয়েশিয়ার বেসরকারি বিনিয়োগকারীদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

সই হবে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বলেন, এই সফরে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের রূপরেখা আরও জোরদার হবে। তিনি বলেন, ‘এই সফরে দুই দেশের মধ্যে বিদ্যমান “কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কো-অপারেটিভ পার্টনারশিপ” (বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব) নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, চীন সফরে দুই দেশের মধ্যে ১৭টি গুরুত্বপূর্ণ দলিল স্বাক্ষরিত হবে। এর মধ্যে রয়েছে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), ২টি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ১২:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬