ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালি বিএনপির সভা ও সংবাদ সম্মেলন অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুই সেনা নিহত শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর নীতিমালার আহ্বান ফ্রান্সপ্রবাসীর প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ প্যারিসে বাংলাদেশি উদ্যোক্তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান ‘Paris Coeur Outlet’-এর শুভ উদ্বোধন ক্রিকেট উন্মাদনায় রোম, রোম বাংলা T10 ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচ খেলবে সাকের স্পোর্টিং ক্লাব ফেঞ্চুগঞ্জে সিবিএ নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত

  • আপডেট সময় ১২:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। একই সঙ্গে ইসরায়েলের ওপর অবিলম্বে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আলবানিজ বলেন, গাজায় যখন হামলা চলছে, তখন পশ্চিম তীরজুড়ে নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপরও ‘গণহত্যা’ চলছে।

তিনি ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সেনাবাহিনীকে এসব হামলায় ‘একজোট হয়ে কাজ করার’ অভিযোগ করেন।

এর দায় শুধু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা ‘কয়েকজন দুষ্কৃতকারীর’ ওপর চাপানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।

আলবানিজ বলেন, ‘এখনই অস্ত্র নিষেধাজ্ঞা—এখনই বাণিজ্য বন্ধ করুন। ’ আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে শুক্রবার অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত ও তিনজন আহত হন।

এর পর পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনি গ্রামগুলোতে ‘ব্যাপক সামরিক অভিযান’ চালানোর নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এরপর ইসরায়েলি বসতিস্থাপনকারীরা নাবলুস গভর্নরেটের বেশ কয়েকটি ফিলিস্তিনি এলাকায় হামলা চালিয়ে বাড়িঘর ও অন্যান্য সম্পত্তিতে আগুন ধরিয়ে দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রার মাস আগস্ট

ফিলিস্তিনে ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ বললেন জাতিসংঘের বিশেষ দূত

আপডেট সময় ১২:২৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬