ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

অন্তর্বীণা- মাহবুব শাহজালাল

  • আপডেট সময় ১১:২৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

তুমি কি শুধু ছায়ার ছলনা?
নাকি অনাদিকালের সেই অশ্রু-অভিষেক,
যে তৃষ্ণা শিকড় গেড়ে থাকে হৃদয়ের নির্জন দ্বীপে
বন্ধুত্ব নামের নোনা জলে?
কে শোনে আজ তার ভাষা?
প্রেম নামক বালুর মিছিলে ভেঙে পড়ে হাজারো মন্দির।
আর আমরা!
লালসার লাটাইয়ে বাঁধা পতঙ্গের মতো,
অনবরত জ্বলি, খুঁজি ফিরি নিজের ছাইয়ের গন্ধ।
তবু কেন নদী চায় সাগরের স্মৃতি?
কেন প্রান্তরের বাতাস উঁচু পাহাড় চুম্বন করে?
তুমি সেই অদৃশ্য স্পন্দন,
যে ইশারায় পাড়ি দেয় মহাদেশ,
যে আলোড়ন জাগায় রাত্রির নিস্তব্ধতায়,
যখন সব সম্পর্ক ঘুমায় ক্লান্ত শরীরে,
তুমি জাগো নিঃশব্দ সংলাপে, দীর্ঘশ্বাসের বর্ণমালায়।
প্রেম বড়ো আত্মমগ্ন, বন্ধুত্ব আত্মবিসর্জিত নিশ্বাস।
প্রেম চায় অধিকার, অধিগ্রহণহীন আশ্রয়।
প্রেমের ডালি ভরে ওঠে গোলাপে, কণ্টকে;
তোমার অঙ্গুলি ছুঁয়েই ফোটে শূন্যতার পদ্ম,
যার পাপড়িতে লেখা নেই কোন প্রার্থনা কিংবা প্রেমপত্র,
শুধুই নিরবধি সংস্রবের অনাবিল রেখা।
মন কেন দুঃখ বিলাসী?
সে কি পায়ের শব্দ শুনতে চায় নিজেই ফেলে রাখা খালি ঘাটে?
যে ধ্বনি বলে, “দেখ, কিছু ছিল, কিছু নেই,
এই ‘থাকা না থাকায় মিশে আছে এক অসামান্য সংগীত”?
তুমি সেই সংগীতের অবিরল তানপুরা,
প্রেম আসে প্রেম যায়; তুমি শুধু থেকে যাও
হৃদয়ের সেই নির্মোক চিহ্নের মতো,
যা শরীর ছাড়ে, কিন্তু ছায়া দিয়ে যায়
আলোর নিচে এক অদৃশ্য অবিনাশী রেখার মতো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক

অন্তর্বীণা- মাহবুব শাহজালাল

আপডেট সময় ১১:২৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬