ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ

  • আপডেট সময় ০২:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আসুশিকস এর সভাপতি সাংবাদিক এস এম সুরুজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল আহমেদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রত্না হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আতুকুড়া খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল্লাহ মিয়া, সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি চক্রবর্তী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া আখঞ্জী, বিশিষ্ট ব্যবসায়ী তাহিরুল হক আখঞ্জী, হরেকৃষ্ণ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব চক্রবর্তী, ধর্ম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আহাম্মদ আলী আখঞ্জী, সহ-ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক কিশোর সরকার, ক্রীড়া সম্পাদক কাজী সেফাজ্জুল মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ রাহুল মিয়া, সাবেক মহিলা মেম্বার আমিনা আখঞ্জী, সংগঠনের সদস্য মিজান আখঞ্জী প্রমুখ। সমাবেশে শতাধিক মায়েরা অংশ গ্রহন করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবু তাহের বলেন, “একটি শিশুর শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই। মায়েদের সচেতনতা ও দায়িত্বশীলতা ছাড়া শিক্ষার প্রকৃত মান উন্নয়ন সম্ভব নয়। সন্তানদের প্রতি নিয়মিত খোঁজখবর রাখা, পড়াশোনায় মনোযোগী করা এবং নৈতিক শিক্ষা প্রদান করা প্রতিটি মায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব।”তিনি আরও বলেন, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই প্রকৃত শিক্ষা। এজন্য বিদ্যালয় ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।”সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সন্তানদের সঠিক বিকাশে মা-বাবার ভূমিকা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে উপস্থিত মায়েদের মাঝে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ

আপডেট সময় ০২:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬