ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন

ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় ১০:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

তুলুজ (ফ্রান্স) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফ্রান্সের তুলুজ শাখার উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তুলুজ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তুলুজ বিএনপি নেতা বকুল মিয়া। বড়লেখা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত শাকিল ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসলাম আজাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সম্পাদক ও ফ্রান্স যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তারেক আহমদ তাজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুলুজ বিএনপি নেতা ফখরুল ইসলাম ও নুরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের বর্তমান সহ-সাধারণ সম্পাদক জুবের আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জামাল উদ্দিন, কৃষক দল ছাতক উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লিক্সন মিয়া, বিয়ানীবাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল হক, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, পাবনা ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক রায়হান আহমেদ এবং বিএনপি নেতা সামাদ হোসেন ও রিপন মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিব মিয়া, তারেক হোসেন, সাইদুল ইসলাম, ইসলাম উদ্দিন, রুবেল আহমদ, সাজু আহমেদসহ দলটির নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নে দেশ-বিদেশে অবস্থানরত জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ কার্যক্রমের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, বৃহৎ এই রাজনৈতিক সংগঠনের অভ্যন্তরীণ রাজনৈতিক মতানৈক্য ও মতবিরোধ দূর করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ইতালিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ফ্রান্সের তুলুজে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় ১০:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬