ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
পরিবেশ সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে পালিত হয়েছে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস ২০২৬। এ উপলক্ষে শনিবার সকালে বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
Solidarités Asie France (SAF) ও Mairie du 18e-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৩৫০ জনেরও বেশি বাংলাদেশি ও আফ্রিকান স্বেচ্ছাসেবী অংশ নেন। সকাল সাড়ে ৮টায় মেরির সম্মুখভাগ থেকে শুরু হওয়া অভিযান চলে দুপুর ১টা পর্যন্ত।
স্বেচ্ছাসেবীরা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতের বিভিন্ন সড়ক, ফুটপাত ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় রাস্তা ও ফুটপাতে পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্যারিস ১৮-এর ডেপুটি মেয়র Anzoumane Sissoko ও Gilles Menede এবং মেরির কর্মকর্তা Bocar DIALLO। প্যারিস ১৮-এর নির্বাচিত কর্মকর্তা হিসেবে Anzoumane Sissoko আন্তর্জাতিক সংহতি ও অভ্যর্থনাসহ বিভিন্ন দায়িত্ব পালন করছেন।
বিভিন্ন বয়স ও পেশার বাংলাদেশি ও আফ্রিকান নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি শুধু নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নয়; বরং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়িত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SAF-এর পক্ষ থেকে বলা হয়, পরিচ্ছন্ন, সুন্দর ও টেকসই নগর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব পরিচ্ছন্নতা দিবসের এ কর্মসূচি সম্মিলিত নাগরিক দায়িত্ববোধের একটি দৃশ্যমান উদাহরণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৬:৪৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬