ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম

  • আপডেট সময় ১২:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে
আমি হাসতাম,তুমি হাসতে বলে।
আমি কাঁদতাম,তুমি কাঁদতে বলে।
আমি মুঠো মুঠো দুঃখ কুড়াতাম,তুমি দুঃখিত ছিলে বলে।
আমি সুখ অন্বেষণ করতাম,তুমি সুখী ছিলে বলে।
অভিমানী নেত্র তোমার অশ্রুসিক্ত হলে
অশ্রুসজল হত আমারও দুই নয়ন।
অবসাদগ্রস্থ হলে তুমি লাগত না ভাল কিছুই আমার।
হতাশায় নিমজ্জিত হলে তুমি চরম হতাশায় যেত ডুবে আমারও মনন।
ব্যথিত হলে তুমি হতাম ব্যথিত আমিও।
একাকী কখনো থাকলে তুমি একা হয়ে যেতাম আমিও।
শীতের প্রভাতে রৌদ্রস্নান তোমার ভীষণ প্রিয়!
আমার নিকট তা কিভাবে হবে অপ্রিয়?
শিশির ভেজা দূর্বা ঘাসের উপর হাঁটতে তুমি নগ্ন পায়ে।
আমিও তাই পদযুগলকে নাঙ্গা করে ফেলি সবুজ ঘাস দেখলে।
পাখির কূজন শুনতে তুমি যেতে ব্যকুল ছিলে বন মাঝে।
তারই পথ ধরে এখনো আমি ছুটে যাই সেখানে।
ঝর্ণার গান শুনতে চাইতে বলে
আমিও তার ব্যতিক্রম হইনি কভু তা ভুলে।
তটিনী-র ডাকে ছুটে যেতে বলে
আমিও থাকি সতত তার ধারে দাড়িয়ে।
সমুদ্রের তর্জন-গর্জনে ভীষণ ভীত ছিলে বলে আমিও যাইনি কভু হেথা,হাটিনি তার কূল ঘেষে।
বরষায় ভিজতে বলে আমিও ভিজে যাই শাওয়ার হতে কৃত্রিম বরষার ফোয়ারা ছুটিয়ে।
গুনগুন করে আনমনে গাইতে বলে
আমিও অকস্মাৎ গেয়ে উঠি তোমার মত করে।
পুরুষ মানুষের শব্দ করে কাঁদতে মানা,
অথচ,দুঃখিত হলে তুমি কেঁদে ওঠ শব্দ করে।
তাইতো,আমিও তোমার মতন কেঁদে উঠি
সশব্দে কোন বাঁধা না মেনে।
পার্থক্য রইল শুধু দিনশেষে তোমার-আমার মিলনের!
তুমি এখন গেয়ে যাও জীবনের জয়গান,
আমি এখন গাই,বাজাই শুধু বেদনার ঝংকার!!
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

আমাতে তোমার অনুভূতি- রকিবুল ইসলাম

আপডেট সময় ১২:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬