ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

‘আমাদের বাঁচান ভাই’- স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ

  • আপডেট সময় ০৩:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক
‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’- মৃত্যুর আগ মুহূর্তে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই আকুতি জানিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ (২৭)। পরিবারের সুদিন ফেরাতে ইউরোপে গিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। সেখানে নতুন জীবন শুরুর আগেই মাদ্রিদের একটি বাইসাইকেল গ্যারেজের আগুন কেড়ে নিল তার প্রাণ।
স্পেনের রাজধানী মাদ্রিদে এক ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ ও শ্বাসরোধ হয়ে গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের ভাষ্য, দীর্ঘ অপেক্ষার পর কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) পাওয়ার মাত্র দুই দিনের মাথায় ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।
এর আগে গত রবিবার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে মাদ্রিদের আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এই ঘটনা ঘটে।
নিহত ইউসুফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। পেশায় তিনি ফুড ডেলিভারি রাইডার ছিলেন (পাসপোর্ট নম্বর: অ১৪৫৮৪৭১৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্বজনরা জানান, প্রতিদিনের মতো ডেলিভারির সাইকেল আনতে ওই গ্যারেজে যান ইউসুফ। এ সময় সেখানে থাকা একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি হঠাৎ বিস্ফোরিত হলে মুহ‚র্তের মধ্যে পুরো গ্যারেজে আগুন ও বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ইউসুফসহ তিনকর্মী ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে মাদ্রিদ ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বিষাক্ত গ্যাস অপসারণ করে। তবে ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তার অন্য দুই সহকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউসুফের মামাতো ভাই, বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত জুনে ভাগ্য পরিবর্তনের আশায় স্পেনে পাড়ি জমানো এই তরুণের আকস্মিক মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি কালীগঞ্জে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে বিষাদের আবহ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

‘আমাদের বাঁচান ভাই’- স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ

আপডেট সময় ০৩:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬