ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

ইউনেস্কোতে সভাপতি নির্বাচিত হওয়ায় প্যারিসে রাষ্ট্রদূত খন্দকার তালহাকে সংবর্ধনা

  • আপডেট সময় ০৮:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানী প্যারিসের একটি হোটেলের বলরুমে বাংলাদেশি কমিউনিটির ব্যানারে  এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের।
ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)র আহবায়ক  সাংবাদিক মোহাম্মদ মাহবুব হোসাইন ও কমিউনিটি নেতা জাহেদুল ইসলাম শিপারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে
স্বাগত বক্তব্য রাখেন  ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ।

অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন,
বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এম এ রহিম, বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্সের  সভাপতি আবুল খায়ের লস্কর, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  জুনেদ আহমেদ, ব্যবসায়ী এম এ রশীদ পাটোয়ারী, ফ্রান্স যুবদলের নবনির্বাচিত সভাপতি আহমেদ আব্দুল মালেক, কুতুব উদ্দিন জিকো, ফ্রান্স যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুল কুদ্দুস, শফিক উল্লাহ সপন, আব্দুর রহিম মিয়া, বাংলাদেশ নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, তরুণ চিন্তক ও এক্টিভিস্ট মনোয়ার হোসেন, যুব নেতা জাকারিয়া আহমেদ, তরুণ উদ্যোক্তা ব্যবসায়ী সুয়েল আহমেদ, যুব নেতা বাছিত হোসেন, নাজির উদ্দিন জার্সি, শিল্পী শাহানা বেগম, তাসমিয়া আহমেদ  সাংবাদিক  কায়সার আহমেদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,
ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিশনের উপপ্রধান কাজী এহসানুল হক, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বলেন, “বাংলাদেশ কমিউনিটির এমন ভালোবাসায় আমি অভিভূত। দেশ মাতৃকার পতাকা সমুন্নত রাখাই আমাদের একমাত্র লক্ষ্য।”

তিনি আরও বলেন, “জাপানের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীকে ইউনেস্কোর সাধারণ পরিষদের নির্বাচনে পরাজিত করা সহজ ছিল না। কিন্তু ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় শিক্ষা উপদেষ্টা ও সাংস্কৃতিক উপদেষ্টাসহ সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন। এই অর্জন পুরো বাংলাদেশের।”
সভাপতির বক্তব্যে এম এ তাহের বলেন, “দল-মতের ঊর্ধ্বে উঠে আমরা আজ গর্বের সঙ্গে বাংলাদেশের এই সাফল্য উদযাপন করছি। প্রবাসীরা দেশের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম, নাজমুল আহমেদ, এক্টিভিস্ট খালেদ মাহমুদ, ফ্রান্স যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক  লায়েক আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সায়েম আহমেদ, কাজী তুহিন, ইরশাদ হোসাইন,  আরাফাত রহমান, রমজান আলী সাব্বির ও আরশাদ আহমেদ প্রমুখ ।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ্য থেকে রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

ইউনেস্কোতে সভাপতি নির্বাচিত হওয়ায় প্যারিসে রাষ্ট্রদূত খন্দকার তালহাকে সংবর্ধনা

আপডেট সময় ০৮:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫