ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

ইউরোপ প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশিদের জন্য একটি টেকসই সমাজ গঠনের আহ্বান

  • আপডেট সময় ১২:২১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • ২৭০ বার পড়া হয়েছে

ইতালি প্রতিনিধি: বাংলা প্রেস ক্লাব ইটালির সভাপতি ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাওন আহমেদ ইউরোপ প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই সমাজ গঠনের আহবান জানিয়েছেন। স্পেনের রাজধানী মাদ্রিদে তাকে দেয়া এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেন আয়োজিত এই সংবর্ধনা সভায় সংগঠনের সভাপতি একেএম জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বকুল খানের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেলিম আলম। এই সংবর্ধনায় বিশেষ অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সভাপতি আই আর এস রবিন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক, বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের উপদেষ্টা মাহবুবুর রহমান ঝন্টু, কমিশনার একরামুজ্জামান কিরণ, আব্দুল মজিদ সুজন, রাসেল দেওয়ান, সেলিম মিয়া, শাহ আলম, সৈয়দ নাসিমসহ আরো অনেকে।
শাওন আহমেদ আরো বলেন, জানুয়ারির ৮ তারিখে মাদ্রিদে অনুষ্ঠিত হবে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে ‌। বাংলাদেশীদের কল্যাণ সাধনে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন ইউরোপের সিনিয়র সাংবাদিক শাওন আহমেদ।
সেলিম আলম অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হবার কথা উল্লেখ করে বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। কাজেই তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
একেএম জহিরুল ইসলাম মাদ্রিদে সকলকে স্বাগত জানিয়ে বলেন, আজকের এই মতবিনিময় সভার তাৎপর্য সকলের মাঝে তুলে ধরতে হবে।
এই সংবর্ধনা ও মতবিনিময় সভায় রাজধানী মাদ্রিদের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন ‌

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

ইউরোপ প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশিদের জন্য একটি টেকসই সমাজ গঠনের আহ্বান

আপডেট সময় ১২:২১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১