ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে লন্ডনে ‘বিপ্লব সমাবেশ’ ফ্রান্সে দাবানলের তাণ্ডব

ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময় ০৮:৪২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এম. ফারুক আহমদ : ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত শাখা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রান্সের অভেরভিলিয়ে এলাকায় অবস্থিত ফ্রান্স-বাংলা কমিউনিটি অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক এবং ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

ফ্রান্স-বাংলা কমিউনিটি অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের পরিচালক ও মুহতামিম হাফিজ মাওলানা জিল্লুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আসাদ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডনের ব্রিকলেন জামে মসজিদের খতিব ও আঞ্জুমানে আল ইসলাহ ইউকে-এর সভাপতি আল্লামা নজরুল ইসলাম।

পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভেরভিলিয়ে বাংলাদেশি কমিউনিটি মসজিদের সভাপতি ছালেহ আহমদ, মাদ্রাসার কোষাধ্যক্ষ সাদিকুর রহমান, দাতা সদস্য সাহেদ আহমদ, সহসভাপতি জাকির হোসেন, লক্ষণাবন্দ ইউনিয়নের ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান সাঈদ আহমদ, লালাবাজার ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক ইনামুল হক, সদস্য কামাল আহমদ ও শহীদ আহমদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষক মাওলানা শাহীন আহমদ, মাওলানা আবুল কালাম, হাফিজ খালেদুর রহমান, মাওলানা জুনেদ আহমদ এবং বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি মাওলানা ওয়াহিদুর রহমান। এ ছাড়া বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন আরাফাত রহমান ও মাহদী রহমান। তারা গ্রীষ্মকালীন প্রশিক্ষণের মাধ্যমে কোরআন শিক্ষা, ইসলামী আদর্শ ও নৈতিক শিক্ষার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নজরুল ইসলাম বলেন, ফ্রান্সের মাটিতে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কোরআন শিক্ষা ও ইসলাম প্রচারে যে ভূমিকা পালন করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রবাসে থেকেও যারা কোনো পারিশ্রমিকের প্রত্যাশা না করে নিজেদের শ্রম, মেধা ও সময় ইসলামের শিক্ষা এবং বাংলাদেশি কমিউনিটির কল্যাণে ব্যয় করছেন, তাদের এ উদ্যোগ অত্যন্ত মহৎ।

তিনি আরও বলেন, কোরআন শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলিতে গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পীর সাহেবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিশ্বের সব মুমিন-মুসলমানের শান্তি, কল্যাণ ও হেদায়েত কামনা করা হয়।

পরে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শিরনি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন

ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট সময় ০৮:৪২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬