ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান

ইতালিতে সাকের স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন

  • আপডেট সময় ১২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন, বিশেষ প্রতিনিধি: ইতালিতে প্রবাসী ক্রীড়াপ্রেমী তরুণদের নিয়ে গঠিত নবগঠিত সাকের স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুস্থধারার সংস্কৃতিচর্চা এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুন্দর জীবনের পথে পরিচালিত করার প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

সোমবার ইতালির রাজধানী রোমের বন্ধু লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের টিম ম্যানেজার তায়েফ আহমেদের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাকিব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাকের আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আরিফ আহমেদ আরফিন, পরিচালক কয়েস আহমেদ, অধিনায়ক মাসুম আহমেদ, সহ-অধিনায়ক মিজান আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি সাকের আহমেদ বলেন, “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”— এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী তরুণদের সুস্থ ও সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যেই সাকের স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলাই সংগঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।

সংগঠনের উপদেষ্টা আরিফ আহমেদ নবগঠিত কমিটির সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সুন্দর ও সুস্থ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এদিকে সাকের স্পোর্টিং ক্লাবের কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বন্ধু লাউঞ্জ, জননী আলিমেন্টারি, জেটি ফোন সেন্টার ও মন্দ বার। বিভিন্নভাবে স্পনসরশিপ দিয়ে এসব প্রতিষ্ঠান প্রবাসী তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করছে।

জার্সি উন্মোচনের মধ্য দিয়ে সাকের স্পোর্টিং ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করে সুস্থ, সুন্দর ও ইতিবাচক প্রজন্ম গড়ে তুলতে সাকের স্পোর্টিং ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

প্রবাসী তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান

ইতালিতে সাকের স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন

আপডেট সময় ১২:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬