ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

  • আপডেট সময় ০৪:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

দখলদার ইসরাইলি অস্ত্র জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে দ্য আর্থকোয়েক ফ্যাকশন নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে। এ ঘটনায় চেক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

দেশটির পুলিশ ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আজ শুক্রবার ভোরে একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়।

এলবিট সিস্টেমস নিজেদের ইসরাইলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়। তাদের সরবরাহকৃত সামরিক সরঞ্জাম গাজা ও ইরান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

দ্য আর্থকোয়েক ফ্যাকশন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, দখলদার ইসরাইলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।

তারা আরও লিখেছে, ইসরাইলের সঙ্গে ‘সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই… তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

আপডেট সময় ০৪:৪৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬