ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সের পৌর নির্বাচনে ডেপুটি এবং কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসীরা সত্যিকার অর্থেই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন বিএনপির ভূমিধস জয় অনিয়ম ও জাল ভোট: প্রতিকার পেতে কোথায় অভিযোগ করবেন? যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ: শাবানা মাহমুদ কি হচ্ছেন সম্ভাব্য উত্তরসূরি? স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা সময়ের দাবি শেষ মুহূর্তের জরিপে নির্বাচনের সম্ভাব্য চিত্র: কে কত আসনে এগিয়ে? নিরাপত্তা ও অর্থনীতিতে অভিবাসী অন্তর্ভুক্তির গুরুত্ব,রোমে অনুষ্ঠিত হলো নিরাপদ অন্তর্ভুক্তি শীর্ষক সেমিনার ফ্রান্সে মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রার্থী শকুর সমর্থনে মতবিনিময় সভা ভোটকেন্দ্র কোথায়? জেনে নিন সহজ চার উপায়ে

এমবাপের গোলে পিএসজির দুর্দান্ত জয়

  • আপডেট সময় ১২:৪৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯
  • ২৬৬ বার পড়া হয়েছে

কিলিয়ান এমবাপের গোলে সাঁত এতিয়েনকে ১-০ গোলে হারিয়েছে পিএসজি। চোটের কারণে দলের বাইরে থাকা নেইমার ও কাভানিকে ছাড়াই জয় পায় টমাস টুখেলের দল।

রবিবার রাতে প্রতিপক্ষের মাঠে জিতে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে আরো এগিয়ে গলে পিএসজি।

ম্যাচের ২০তম মিনিটে এ্যাঙ্গেল ডি মারিয়ার বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্ডারদের পেছনে ফেলেন কিলিয়ান এমবাপে।

তবে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন ফরাসি এই ফরোয়ার্ড।
বিরতির আগে ভালো দুটি আক্রমণ করেও গোলের দেখা পাননি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়ার পাস ডি-বক্সে ফাঁকায় পেয়েছিলেন ইউলিয়ান ড্রাক্সলার। কিন্তু জার্মান মিডফিল্ডারের শট দারুণ নৈপুণ্যে রুখে দেন এতিয়েন গোলরক্ষক।

৭৩তম মিনিটে গোলের অপেক্ষা শেষ হয় বর্তমান চ্যাম্পিয়নদের। দানি আলভেসের উঁচু করে বাড়ানো বল পেনাল্টি স্পটের কাছে পেয়ে দারুণ এক ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন এমবাপে। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড আসরে এই নিয়ে সর্বোচ্চ ১৯ গোল করলেন।

লিগে ২৩ ম্যাচে ২০ জয় ও দুই ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৬২। ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ২৫ ম্যাচ খেলা লিল।

বাংলাদেশ প্রতিদিন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সের পৌর নির্বাচনে ডেপুটি এবং কাউন্সিলর পদে লড়ছে বাংলাদেশী বংশোদ্ভূত ফরাসীরা

এমবাপের গোলে পিএসজির দুর্দান্ত জয়

আপডেট সময় ১২:৪৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯