ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

করোনায় কেবল বয়স্ক নয়, ঝুকিতে আছেন তরুনরাও

  • আপডেট সময় ০৩:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • ২১১ বার পড়া হয়েছে

তরুনদের যারা ভাবছেন করোনা ভাইরাস কেবল বয়স্কদের পাকড়াও করছে, আমাদের কিছুই হবে না বলে বগল বাজাচ্ছেন তাদের ধারণাকে বিরাট ধাক্কা দিয়েছে গত দুই দিনে ব্রিটেনের দুটি কেস।
গতকাল ব্রিটেনে মাত্র ১৮ বছরের এক তরুণ করোনা আক্রান্ত হয়ে মারা যান।

আজ ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে, ৩৬ বছর বয়স্ক নার্স আরিমা নাসরিন, যিনি স্বাভাবিকভাবে কোন রোগে ভূগছেন না বলা যায় সুন্দর স্বাস্থ্য কিন্তু তিনিও কোরানায় আক্রান্ত হয়ে  নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে অনেকটা মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছেন।

আরিমা নাসরিন পশ্চিম মিডল্যান্ডসের ওয়ালসাল মনোর হাসপাতালে ভেন্টিলেটরে আছেন যেখানে তিনি গত ১৬ বছর ধরে কাজ করেছেন।
তার পরিবার বলছে, নাসরিনের তিন সন্তান রয়েছে এবং ওয়ালসালে বসবাস করছেন, তার কোনও স্বাস্থ্যগত সমস্যা নেই এবং প্রথমে শরীরের ব্যথা, জ্বর এবং কাশি সহ লক্ষণগুলির বিকাশ ঘটে ১০ দিন আগে। শুক্রবার তার করোনা ভাইরাস পরীক্ষায় ফলাফল ইতিবাচক আসে।

বার্মিংহ্যামলাইভের সাথে কথা বলার সময়, তাঁর বোন কাজীমা নাসরিন (২২), যিনি একই হাসপাতালে স্বাস্থ্যসেবা সহকারী হিসাবে কাজ করছেন, বলেছেন: “আমার বোন যিনি সামনের লাইনে একজন অসাধারণ  নার্স এবং সর্বদা বহু লোককে সাহায্য করেন তিনি এখন এই ভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি আইসিইউতে কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে বেচে আছেন এবং নিজের জীবনের জন্য লড়াই করছেন।

ভিকটিমের বোন নাসরিন বলেন, আমি চাই সবাই জানুক, বিষয়টি কতটা বিপজ্জনক। আমার বোন মাত্র ৩৬ বছর বয়সী এবং সাধারণত ফিট এবং স্বাস্থ্যবান।
মানুষ এটাকে গুরুত্বের সাথে নিচ্ছে না। ভাবছেন তিনি অল্প বয়স্ক – এটি বয়স্কদের জন্য কেবল ঝুকিপূর্ণ।  আসলে তা নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন

করোনায় কেবল বয়স্ক নয়, ঝুকিতে আছেন তরুনরাও

আপডেট সময় ০৩:৩৭:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০