ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্টারমার সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় চাপে ফ্রান্সের শিক্ষার্থীরা উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ৪০তম ফোবানার ১ম টাউন হল সভা অনুষ্ঠিত হান্টাভাইরাস প্রাদুর্ভাবের ঝুঁকি কতটা, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজ দলেরই ৮১ এমপি পদত্যাগ চাইলেন স্টারমারের পাকিস্তানের বিপক্ষে ১০৪ রানের ঐতিহাসিক জয় বাংলাদেশের সানু মিয়া ভবিষ্যত প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন- স্মরণ সভায় বক্তারা

গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় কলেজছাত্রী নিহত

  • আপডেট সময় ১০:৫৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
  • ৩৫০ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় কলেজছাত্রী নিহত
ফেসবুক থেকে সংগৃহীত
গাজীপুরের বড় বাড়ি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় ফারহানা আক্তার মিম (২১) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে বড়বাড়ি বগার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিম টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের ব্যবসায়ী শাখার প্রথম বর্ষের ছাত্রী ছিল। নিহত মিম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার কদুরিয়ার গ্রামের ফারুক হোসেনের মেয়ে।
নিহতের বোন আখি আক্তার জানান, মিম কলেজ শেষে বড়বাড়ি বগার টেক এলাকার ভাড়া বাসায় ফেরার পথে রাস্তা পাড়াপাড় হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানটি (চট্র মেট্রো-ট ১১৫৩৭৯) সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ড ভ্যানটিতে অগ্নিসংযোগ করে। এ সময় গাড়ির চালক কৌশলে পালিয়ে গেলেও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। এরই এক পর্যায়ে স্থানীয়রা মিমকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পরলে সফিউদ্দিন সরকার একাডেমি স্কুল এন্ড কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টঙ্গীর কলেজ গেইট এলাকায় বেশ কয়েকটি গাড়িতে ভাংচুর চালায়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

স্টারমার সরকারের আরও এক মন্ত্রীর পদত্যাগ

গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় কলেজছাত্রী নিহত

আপডেট সময় ১০:৫৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮