ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ ফ্রান্সে বিক্ষোভ : এক দিনে আহত অর্ধশত পুলিশ, বিক্ষোভকারী ৪৪৮ গ্রেপ্তার গোল্ডেন ভিসার সুযোগ দিচ্ছে পর্তুগাল সেনেগালে অভিবাসীদের নৌকাডুবিতে নিহত ২১ সিলেট কোতোয়ালি থানা কৃষকদলের আন্তর্জাতিক সম্পাদক ফ্রান্স প্রবাসী আখতার হাছান প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চান প্রবাসীরা ফ্রান্স বিএনপির কমিটি নিয়ে ভুয়া পোস্টার প্রচারের প্রতিবাদে রেজাউল করিম রেজা ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক!

গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে এমবাপ্পে, প্রতিদ্বন্দ্বী মেসি

  • আপডেট সময় ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৬-৪ গোলে হেরে গেলেও ফ্রান্সের হয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। পাশাপাশি সতীর্থদের দিয়ে ৪টি গোল করিয়েছেন তিনি।

গোল্ডেন বুট জয়ের দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে তার চেয়ে বেশি গোল করতে পারেননি আর কোনো খেলোয়াড়। তবে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে ফাইনালে নামার আগে মেসির গোলসংখ্যা ৮ এবং অ্যাসিস্ট ৪টি।

অর্থাৎ মেসির সামনেও গোল্ডেন বুট জেতার সুযোগ রয়েছে। সে জন্য স্পেনের বিপক্ষে ৩টি গোল করলেই ১১ গোল নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে গোল্ডেন বুট জিতবেন তিনি। তিন গোল না করতে পারলে বুটের জন্য বিকল্প কয়েকটি অপশনও আছে তার সামনে।

ফিফার নিয়মে, গোল্ডেন বুটজয়ী নির্ধারণে প্রথমে দেখা হয় গোলসংখ্যা। গোল সমান হলে বিবেচনায় আসে অ্যাসিস্ট, আর সেখানেও সমতা থাকলে কম মিনিট খেলা ফুটবলার পুরস্কার জেতেন। অর্থাৎ মেসি যদি আর ২টি গোল করেন, তবে গোলসংখ্যায় এমবাপ্পের পাশে বসবেন। এইক্ষেত্রে বুটের জন্য অন্তত একটি অ্যাসিস্টও করতে হবে তাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ, বাংলাদেশিদের আবেদন শুরু ১০ নভেম্বর

গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে এমবাপ্পে, প্রতিদ্বন্দ্বী মেসি

আপডেট সময় ১১:৩৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬