ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

টাইগারদের জয়ের ম্যাচে গ্যালারিতে নিজ নিজ আসন পরিষ্কার করে নজির স্থাপন করলেন প্রবাসী বাঙালিরা

  • আপডেট সময় ১০:১৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৪৩ বার পড়া হয়েছে

দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহীমের বীরত্বপূর্ণ ইনিংস, তামিম ইকবালের সাহসিকতা, মোহাম্মদ মিঠুনের নির্ভরশীল ইনিংস ও পরে বল হাতে মাশরাফি, মিরাজদের সাঁড়াশি বোলিংয়ে ১২৪ রানে ইনিংস গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।

এদিন পুরো ম্যাচ জুড়েই প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচ চলাকালীন পুরোটা সময় গ্যালারি মাতিয়ে রেখেছেন তারা। গলা ফাটিয়েছেন ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ স্লোগানে। ম্যাচশেষে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফির এই কৃতজ্ঞতা আরও বেড়ে যেত যদি তিনি জানতেন ম্যাচশেষে তার স্বদেশি মানুষেরা স্টেডিয়ামে স্থাপন করেছে অনন্য। ম্যাচ জয়ের আনন্দে পুরো গ্যালারী তখনো ‘বাংলাদেশ’ , ‘বাংলাদেশ’ চিৎকারে উন্মাতাল। এরই ফাঁকে গ্যালারিতে থাকা প্রবাসী বাঙালি দর্শকেরা শুরু করেন নিজ নিজ জায়গা পরিষ্কার করা।

তাদের পরিচয় বা বিস্তারিত কিছু না জানা গেলেও গায়ের টি-শার্ট দেখে বোঝা গেছে তারা চট্টগ্রামের বাসিন্দা। কারণ তাদের টি-শার্টে লেখা ছিল ‘চট্টগ্রাম টাইগারস’। মাঠে চট্টগ্রামের টাইগার তামিম ইকবাল দেখিয়েছেন অসীম সাহসিকতা আর মাঠের বাইরে গ্যালারিতে তার শহরের মানুষেরা স্থাপন করেছেন অনন্য এক দৃষ্টান্ত। মাঠ ছাড়ার আগে নিজেদের ফেলানো ময়লাগুলো নিজেরাই পরিষ্কার করে মাঠ ত্যাগ করেন তারা।

এমন দৃশ্য ফুটবলের যেকোন বৈশ্বিক টুর্নামেন্টে জাপানের ম্যাচে প্রতিনিয়ত একটি দৃশ্য চোখে পড়ে। ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচ শেষে জাপানি সমর্থকেরা মাঠ ছাড়ার আগে ঝকঝকে তকতকে করে রেখে যান স্টেডিয়ামের গ্যালারী। নিজ হাতে পরিষ্কার করেন ম্যাচজুড়ে জমা হওয়া ময়লাগুলো। সে ধারাবাহিকতায় এবার সময় এসেছে প্রবাসী বাংলাদেশি সমর্থকদেরও বাহবা দেয়ার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

টাইগারদের জয়ের ম্যাচে গ্যালারিতে নিজ নিজ আসন পরিষ্কার করে নজির স্থাপন করলেন প্রবাসী বাঙালিরা

আপডেট সময় ১০:১৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮