ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা

টেস্ট ভেন্যুর মর্যাদা পাচ্ছে সিলেট!

  • আপডেট সময় ০৭:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৮০ বার পড়া হয়েছে

হাসান মো. শামীম : বিসিবির মিরপুর কেন্দ্রিক ক্রিকেট নিয়ে কম সমালোচনা হয়নি,৩ ডিমেরিট পয়েন্ট যেন তা আরো জোরালো করেছে। আর ২ পয়েন্ট পেলেই যে ১ বছরের জন্য নিষিদ্ধ হতে হবে ‘হোম অব ক্রিকেট’ কে! তাইতো দেরিতে হলেও টনক নড়েছে বিসিবির। এবার তাই সিলেটের লাক্কাতুরায় অবস্থিত আন্তর্জাতিক স্টেডিয়ামকে টেস্ট ভেন্যুর মর্যাদা দেওয়ার জন্য আইসিসির কাছে ‘প্রপোজাল’ পাঠিয়েছে বিসিবি।

দেশের সবচেয়ে সুন্দর এই স্টেডিয়ামটি ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য অনুমোদন পেয়েছে অনেক আগেই। ২০১৪ সালের ৬ মার্চ জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ডের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ম্যাচের অভিষেকের পর এ মাঠে এখন পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে; ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪টি ম্যাচও অনুষ্ঠিত হয়েছে এখানে।

বিপিএল এবং সর্বশেষ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহও যে বিসিবিকে অনুপ্রাণিত করেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।টেস্ট ভেন্যুর মর্যাদা পাওয়ার জন্য একটা স্টেডিয়ামের যা যা দরকার,সবই আছে এখানে। এবার শুধু সময়ের অপেক্ষা; আইসিসির প্রতিনিধি দল সিলেট স্টেডিয়াম এসে ঘুরে সবকিছু পর্যবেক্ষণ করে ফিরে গিয়ে তাদের প্রতিবেদন জমা দেওয়ার পর সবকিছু ইতিবাচক হলে এ বছরের শেষের দিকেই ‘টেস্ট ভেন্যু’ র মর্যাদা পাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

সূত্র- ক্রিকেট সংবাদ ডট কম

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার

টেস্ট ভেন্যুর মর্যাদা পাচ্ছে সিলেট!

আপডেট সময় ০৭:২২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮