ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

  • আপডেট সময় ০৯:৩৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • ২১৫ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ডাকাতের গুলিতে মো. রেজাউল করিম (৪২) নামে ফেনীর এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর রজেটেনভিল রিজেন্ট পার্কে এ ঘটনা ঘটে।

রেজাউল ফেনীর ছাগলনাইয়া উপজেলার হরিপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে। দেড় বছর আগে জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যান ভায়রা ভাই আবুল হোসেন। সেখানে তারা একসঙ্গে ব্যবসা করতেন।

সেখানে অবস্থানরত তার বন্ধু নুরুল আলম জানান, ওইদিন বিকেলে একদল ডাকাত তার দোকানে ডাকাতির চেষ্টা চালায়। এসময় দোকানের নিরাপত্তাকর্মী বাধা দিলে তাকে পেপার স্প্রে দিয়ে অজ্ঞান করে ফেলে ডাকাতরা। পরে রেজাউলকে তারা দরজা খুলতে বলে। দরজা খোলামাত্রই ডাকাতরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে শোকাহত ওই পরিবারকে দেখতে বাড়িতে ছুটে যাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

আপডেট সময় ০৯:৩৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯