ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

নারী-পুরুষ সমতার,নতুন বিশ্ব গড়োঃ নারী দিবসে নব জাগরন নারী কল্যান সমিতি

  • আপডেট সময় ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯
  • ৩৮৬ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ বর্ণাঢ্য ও জাঁকজমক অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে ইটালীতে নব জাগরণ নারী কল্যাণ সমিতি রোম ইটালী আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে। বেগুনি ও সাদা রঙের ব্যানার, হলুদ ফুল আর মোমবাতি দিয়ে এক অন্যরকম সাজে ও আয়োজনে এই অনুষ্ঠানটি শুরু হয়।

ইটালীর রাজধানী রোমের অন্যতম বাঙালী জনবহুল এলাকা তুসকোলানার মেট্রো পরতা ফুরবায় একটি স্থানীয় হল রুমে এই অনুষ্ঠান শুরু হয়।

নব জাগরণনারী কল্যাণ সমিতির সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতার সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা নয়না আহমেদ। প্রধান অতিথি ছিলেন ইটালীস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সুফিয়া খাতুন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন নব জাগরন নারী কল্যান সমিতির উপদেষ্টা উম্মেহানী।

প্রধান অতিথি সুফিয়া খাতুন বলেন” এখন নারীরা সুই সুতা নিয়ে শুধু ঘরে বসে থাকেনা। দেশে ও বিদেশে প্রতিটি ক্ষেত্রে নারী রা এখন একজন সফল মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। তবে এক্ষেত্রে অবশ্যই পুরুষদের সহযোগিতা প্রয়োজন।”

এই সময় কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইটালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, দপ্তর সম্পাদক হাবীব মোকদম, আইন বিষয়ক সম্পাদক ফারুক খালাসি, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা রিতা আক্তার, স্বেচ্ছাসেবক লীগের অন‍্যতম নেতা জনাব মাসুদ রানা, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা পপি, প্রচার সম্পাদিকা মেহেনাস তাব্বাসুম শেলি, মহিলা সংস্থা ইটালীর সাংগঠনিক সম্পাদক রুপালি গোমেজ, পল্লীবালা নারী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফরিদা রহমান,তুসকোলানা সমাজ কল্যাণ সমিতির সভাপতি জনাব জাহিদ হাসান খোকন সহ সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সকল অঙ্গ সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নারীদের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন। সবাই মিলে ভাবো, নতুন কিছু করো ,নারী-পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়ো তারা বলেন, দেশে দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে সকল নারীকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বক্তারা নারীদের সম অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

নব জাগরণ নারী কল্যাণ সমিতি র সভাপতি সানজিদা ইসলাম সঙ্গীতা বলেন” এই সংগঠন প্রবাসের নারীদের ঐক্য বদ্ধ একটি রূপ। আমরা চেষ্টা করে যাবো প্রবাস থেকেও নারীদের উন্নয়নের জন্য কাজ করতে। এবং নারী নির্যাতনের ক্ষেত্রে তিনি প্রধান মন্ত্রীর কাছে জিরো টলারেন্স দাবী করেন।

আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদিকা লিপি আক্তার, সাংগঠনিক সম্পাদক রওশন আরা খুকু, তানিয়া হোসাইন, নারী নেতৃবৃন্দ শামিমা পপি, উম্মেহানী চৌধুরী, ফরিদা রহমান, রুপালি গোমেজ, সহ অনেকে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান টি শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

নারী-পুরুষ সমতার,নতুন বিশ্ব গড়োঃ নারী দিবসে নব জাগরন নারী কল্যান সমিতি

আপডেট সময় ০৩:২৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০১৯