ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য
সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক হাজী হাবিব

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK

  • আপডেট সময় ০৯:৩১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি : প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবা আরও সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে যুক্তরাজ্যে হজ ও ওমরাহ সেবার সঙ্গে সংশ্লিষ্ট ২৫টি ট্রাভেল এজেন্সির পরিচালক ও প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় লন্ডনের স্টেপনিতে গ্র্যান্ড রসইয়ের হলরুমে দ্বিতীয়বারের মতো এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ শাহীন। সভা পরিচালনা করেন ফুয়াদ আহমেদ চৌধুরী। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা শাহীন।

সভায় সর্বসম্মতিক্রমে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যে হজ ও ওমরাহ সেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর নতুন সংগঠনের নাম নির্ধারণ করা হয়—Probashi Hajj Agency Association UK (PHAAUK)

সভায় বিশেষভাবে ২০২৭ সালের পবিত্র হজকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা যাতে সহজে, নিরাপদে ও আইনসম্মতভাবে বাংলাদেশি হজ কোটার সুবিধা নিয়ে পবিত্র হজ পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় ভবিষ্যতেও এ সুবিধা অব্যাহত রাখা এবং প্রবাসী হজযাত্রীদের জন্য হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি কোটায় প্রবাসীদের জন্য হজ পালন আরও সহজ ও সাশ্রয়ী করতে বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব উদ্যোগের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট হজ মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে প্রবাসীদের জন্য সহজ ও সুন্দর হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে সভায় মতামত দেওয়া হয়।

সভায় সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, ডিরেক্টর, আল খিদমাহ ট্যুরস লিমিটেড।

জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাজী মোহাম্মদ হাবীব, ডিরেক্টর, আর রাহমাহ ট্যুরস ইউকে।

ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আনোয়ার আলী, ডিরেক্টর, আল কিবলাহ ট্রাভেলস ইউকে।

এ ছাড়া সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া, ডিরেক্টর, আল সাফা ট্রাভেলস ইউকে। জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মোহাম্মদ বশির আহমেদ, ডিরেক্টর, ফ্লাইভো ট্রাভেলস।

সভায় উপস্থিত পরিচালক ও প্রতিনিধিরা প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক হাজী হাবিব

প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK

আপডেট সময় ০৯:৩১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬