ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ নিয়ে সুখবর সাংবাদিক বকসি ইকবাল আহমেদ এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিসভা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সম্মেলন ২০২৬ লন্ডনের ইস্ট এন্ডে বাঙালিদের ফুটবল ঐতিহ্যের ৫০ বছরেরইতিহাস সংরক্ষণে নতুন প্রকল্প প্রবাসীদের ভালোবাসা নিয়ে রোম থেকে সুইডেনের পথে জার্মানির ট্রেন স্টেশনে বিস্ফোরণে আহত ২, বন্ধ স্টেশন ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট সময় ০৮:৫৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

রাজ্জাক আহমেদ রাজা, ফেঞ্চুগঞ্জ (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জে গত ১৪ ও ১৫ আগস্ট পৃথক অভিযানে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ জানায়, বিশেষ অভিযানে মনিপুর চা-বাগানের গোলাপতল এলাকার মো. রফিক মিয়া (৩৮)কে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি মনিপুর চা-বাগানের বাঁশ লেন এলাকার জব্বার মিয়ার ছেলে। এ ছাড়া পিটাইটিকর এলাকার নান্টু মিয়ার ছেলে তারেক আহমদ (২৫) এবং একই এলাকার আজাদুর রহমানের ছেলে সুলেমানকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল নিরলসভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিনি অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য ফেঞ্চুগঞ্জের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সর্বোচ্চ সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, কমেছে যুক্তরাষ্ট্র থেকে

ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬