ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন

  • আপডেট সময় ১২:১৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড চালু করতে সরকার কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। তার নেতৃত্বে সরকার গঠনের দ্বিতীয় দিনেই উচ্চপর্যায়ের কমিটি করা হয়েছে।

নির্বাচনী ইশতেহারে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে মাসে ২-২.৫ হাজার টাকা বা সমমূল্যের পণ্য সহায়তার ঘোষণা ছিল। প্রতি পরিবারে একটি কার্ড দেয়া হবে এবং হতদরিদ্র ও দরিদ্র পরিবার অগ্রাধিকার পাবে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে ১৩টি উপজেলার ১৩টি ওয়ার্ডে পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ মার্চ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। রোজার ঈদের আগেই বিতরণ শুরু করতে ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, দল-মত নির্বিশেষে যোগ্য পরিবারগুলো এ সুবিধা পাবে এবং কার্ডটি পরিবারপ্রধান ‘মা’-এর নামে ইস্যু হবে। নগদ সহায়তা সরাসরি নারীর হাতে দেয়া হবে, যা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে।

সুবিধাভোগী বাছাইয়ে সরেজমিন যাচাই, জাতীয় পরিচয়পত্রভিত্তিক কেন্দ্রীয় ডেটাবেস ও ডিজিটাল এমআইএস তৈরি করা হবে। আবেদন প্রক্রিয়া শিগগিরই শুরু হবে; এনআইডি, ছবি ও সচল মোবাইল নম্বর প্রয়োজন হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে জোর তৎপরতা, মার্চে উদ্বোধন

আপডেট সময় ১২:১৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬