ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের পথে আইজিপি

  • আপডেট সময় ০১:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

ইন্টারপোলের দ্বিতীয় গ্লোবাল বায়োসিকিউরিটি সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। রবিবার (১ নভেম্বর) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন।

আগামী ৩ থেকে ৫ নভেম্বর ফ্রান্সের লিয়ঁতে ইন্টারপোল সদর দপ্তরে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এ সম্মেলন। ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে সম্মেলনটির আয়োজন করা হচ্ছে।

এতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থার প্রতিনিধি, জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা অংশ নেবেন।

সম্মেলনে বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি ঝুঁকি, সম্ভাব্য হুমকি এবং সেগুলো মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

সম্মেলন শেষে আগামী ৭ নভেম্বর আইজিপির দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধ’

ফ্রান্সের পথে আইজিপি

আপডেট সময় ০১:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬