ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ

ফ্রান্সে নভেম্বর মাসে যেসব পরিবর্তন আসছে

  • আপডেট সময় ১২:০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

ইউরোপীয় সীমান্তে নতুন চেকপোস্ট চালু, ফ্রান্সে আর্মিস্টিস ডে উদযাপন, ও শীতকালীন প্রস্তুতি জোরদার

দর্পণ রিপোর্ট : ইউরোপে সীমান্ত নিয়ন্ত্রণের নতুন ব্যবস্থা ধাপে ধাপে কার্যকর হচ্ছে। ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে ১২ অক্টোবর থেকে নতুন ইইউ বর্ডার চেক (EES) কার্যকর হয়েছে। প্রথম পর্যায়ে এটি আন্তর্জাতিক বাস যাত্রী ও বিজনেস ক্লাস যাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও, নভেম্বর মাস থেকে যুক্তরাজ্য থেকে  আসা ফেরি ও শাটল (Le Shuttle) দিয়ে আগত যাত্রীদের ওপর এই নিয়ম প্রয়োগ করা হবে।

সাধারণ ছুটি ও স্মরণ দিবস

নভেম্বর মাসে ফ্রান্সে দুটি গুরুত্বপূর্ণ সরকারি ছুটি রয়েছে।
১ নভেম্বর শনিবার পালিত হবে ‘তোসাঁ’ (Toussaint) বা অল সেইন্টস ডে, যেদিন ফরাসিরা প্রিয়জনদের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
১১ নভেম্বর মঙ্গলবার পালন করা হবে আর্মিস্টিস ডে, যা প্রথম বিশ্বযুদ্ধের অবসান স্মরণে পালন করা হয়। এদিন ফ্রান্সের শহর ও নগরগুলোতে শোভাযাত্রা ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘আর্ক দ্য ত্রিয়ম্ফ’-এর নিচে অজানা সৈনিকের কবরেও পুষ্পস্তবক অর্পণ করবেন।

খুলছে বিদ্যালয়

তোসাঁ উপলক্ষে দুই সপ্তাহ ছুটির পর ফ্রান্সের সব স্কুল ৩ নভেম্বর সোমবার থেকে পুনরায় খুলে যাবে।

দ্বিতীয় বাড়ির কর বিল

ফ্রান্সে যাদের দ্বিতীয় বাড়ি রয়েছে, তাদের জন্য ‘তাক্স দা’আবিতাসিওঁ’ (taxe d’habitation) নামে আলাদা সম্পত্তি কর ধার্য করা হয়। এই করের বিল নভেম্বর মাসে পাঠানো হবে। যারা অনলাইনে এককালীন পরিশোধ করবেন, তাদের বিল ৩ নভেম্বর, আর কিস্তিতে পরিশোধকারীদের বিল ১৭ নভেম্বর থেকে দেওয়া হবে।
কাগজপত্রে বিল প্রাপ্তদের জন্য ডাকযোগে নোটিশ পাঠানো হবে যথাক্রমে ৬, ১৯, ২১ ও ২৮ নভেম্বর।

অবসরপ্রাপ্তদের প্রতিবাদ কর্মসূচি

সরকারি বাজেটে পেনশন স্থগিত রাখার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ফ্রান্সজুড়ে অবসরপ্রাপ্তদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই প্রেক্ষিতে ৬ নভেম্বর ‘অবসরপ্রাপ্তদের কর্মসূচি দিবস’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

২০২৬ সালের বাজেট বিতর্ক

এদিকে জাতীয় সংসদে ২০২৬ সালের বাজেট নিয়ে আলোচনা শুরু হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই বাজেট ভোটাভুটি শুরু হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, এই বিতর্ক সরকারকে নতুন সংকটে ফেলতে পারে। পরিস্থিতি জটিল হলে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নতুন সংসদ নির্বাচনের আহ্বান জানাতেও পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ

ফ্রান্সে নভেম্বর মাসে যেসব পরিবর্তন আসছে

আপডেট সময় ১২:০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫