ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মানবিকতা ও মানবতাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান সিলেট-ম্যানচেস্টার রুটে আবারও চালু হচ্ছে বিমানের ফ্লাইট, শুরু হয়েছে টিকিট বিক্রি ঝিনাই নদীর পাড়ে -মমতাজ তপন ধাতব দ্বৈততার মূল্য-ভ্রান্তি মেশকাতুন নাহার গণিত ও বিজ্ঞান শিক্ষায় নারীর পিছিয়ে থাকা: একঅদৃশ্য সংকট অহংকারের অদৃশ্য ভুঁড়ি ও নিঃসঙ্গতার নীরব জ্যামিতি ব্রেক্সিট-পরবর্তী নিয়মে কিছু ক্ষেত্রে ইইউ নাগরিকদের আবাসিক অধিকার বাতিল শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউকে ওয়েলস আওয়ামী লীগ নবকন্ঠ ক্ষুদে ফুটবল টুর্নামেন্টে ফ্রান্স টাইগারকে হারিয়ে ফ্রান্স লায়ন বিজয়ী

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক সংবর্ধনা ও ন্যাশনাল ডে রিসেপশন

  • আপডেট সময় ০২:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মোসাদ্দেক হোসেন সাইফুল :  ফ্রান্সে নিযুক্ত বিভিন্ন দেশের শতাধিক রাষ্ট্রদূত,ইউনেস্কো সদর দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি,সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং কুটনৈতিকদের নিয়ে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কূটনৈতিক সংবর্ধনা ও ন্যাশনাল ডে রিসেপশনের আয়োজন করেছে ফ্রান্সের প্যারিস্হ
বাংলাদেশ দূতাবাস।

প্যারিসের ১৬ এরিয়ার তারকা হোটেল রয়েল পাভিলিয়্যান এর হলরুমে আয়োজিত এ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের রিসেপশন ও ডিনার পর্ব সঞ্চালনা করেন দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম। এতে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

অনুষ্টান শুরুতে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা,
ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), প্রথম সচিব শেখ মারেফাত তারেকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিল সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।

ফ্রান্স ও বাংলাদেশ উভয় দেশের জাতীয় সংগীতের মাধ্যমে দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সাম্প্রতিক আন্দোলনে আহত ও নিহত ছাত্র-জনতার অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, স্বাধীনতা বাংলাদেশের অবিচ্ছেদ্য সত্তা এবং রাষ্ট্রের মৌলিক ভিত্তি; এ চেতনা ধারণ করে তা রক্ষা ও সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন এবং নবগঠিত সরকারের আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের উদ্যোগের কথা তুলে ধরেন। একইসঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদ এর ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থিতার জন্য আন্তর্জাতিক সমর্থন কামনা করেন।
তিনি বাংলাদেশ-ফ্রান্স এবং বাংলাদেশ- ইউনেস্কো সম্পর্কের বহুমাত্রিক দিক তুলে ধরে তিনি ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্রান্স শাখার সাবেক সাধারণ সম্পাদক এম. এ. তাহের, বাংলাদেশী নাগরিক পরিষদের সভাপতি আবুল খায়ের লস্কর, এনসিপি ডায়াসপোরা’র সভাপতি চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, বিএনপি নেতা জুনেদ আহমেদ,
রেজাউল করিম, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) সভাপতি এম ডি নুর,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ আবদুল মালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী চৌধুরী, কমিউনিটি নেতা শহিদুল ইসলাম সহ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন দেশীয় খাবার, পানীয় ও মিষ্টান্ন পরিবেশন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মানবিকতা ও মানবতাবোধ আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কূটনৈতিক সংবর্ধনা ও ন্যাশনাল ডে রিসেপশন

আপডেট সময় ০২:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬