ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা
আব্দুল মালেক সভাপতি ,নাসিম সাধারণ সম্পাদক, ছায়েম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

ফ্রান্স যুবদলের বহুল প্রতীক্ষিত কমিটি ঘোষণা

  • আপডেট সময় ১২:১৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

দর্পণ রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফ্রান্স শাখার দীর্ঘ প্রতীক্ষিত কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বহির্বিশ্বের গুরুত্বপূর্ণ এ কমিটি অনুমোদন করেছেন।

ঘোষিত কমিটির প্রেস বিজ্ঞপ্তি

ঘোষিত কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন ফ্রান্স যুবদলের সাবেক সভাপতি আব্দুল মালেক এবং সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন নাসিম আহমেদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল ইসলাম ছায়েম। এছাড়া সহ সভাপতি পদে আব্দুল কুদ্দুস ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে যুবনেতা লায়েক আহমেদের নাম ঘোষণা করা হয়েছে।

পাঁচ সদস্য বিশিষ্ট এই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফ্রান্স যুবদলের নব নিযুক্ত সভাপতি আহমেদ মালেক,  কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি নির্ধারিত সময়ের মধ্যে ফ্রান্স যুবদলের সকল নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী পুর্নাঙ্গ কমিটি গঠনের প্রতিশ্রুতি দেন। তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন বলে জানান।

ফ্রান্স যুবদলের নব নির্বাচিত সভাপতি আহমেদ মালেক

এদিকে ফ্রান্স যুবদলের কমিটিতে আব্দুল মালেকের মতো ক্লিন ইমেজের নেতা সভাপতি নির্বাচিত হওয়ায় সর্বস্থরের বিএনপি নেতৃত্ব সাধুবাদ জানিয়েছেন।  এবার তার নেতৃত্বে ফ্রান্সে যুবদলের একটি শক্তিশালী পুর্নাঙ্গ কমিটি আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার

আব্দুল মালেক সভাপতি ,নাসিম সাধারণ সম্পাদক, ছায়েম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

ফ্রান্স যুবদলের বহুল প্রতীক্ষিত কমিটি ঘোষণা

আপডেট সময় ১২:১৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫