ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে প্রবীণ কমিউনিটি নেতা শাহনূর চৌধুরী

  • আপডেট সময় ০৯:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ২০৯ বার পড়া হয়েছে

এসএম হেলাল: বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মুক্তারপুর (রুকনপুর) এলাকায় রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের উদ্যোগে নির্মিতব্য ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ কমিউনিটি নেতা, স্কটল্যান্ড প্রবাসী এডভোকেট শাহনূর চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে প্রকল্প এলাকা পরিদর্শনকালে শাহনূর চৌধুরী বলেন, “যারা মানবকল্যাণে কাজ করেন, তাঁদের সুকর্ম চিরকাল সমাজে বেঁচে থাকে। যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদ নেছাওর এবং তাঁর পরিবারের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে ইতিহাসে অমর হয়ে থাকবে। তাদের এই মানবসেবামূলক কাজ সমাজের জন্য এক উজ্জ্বল উদাহরণ। অনেকের সম্পদ থাকলেও ত্যাগের মানসিকতা থাকে না। আমি সাধ্য অনুযায়ী সহযোগিতা করবো এবং সবাইকে এই মহতী উদ্যোগে সহায়তার আহ্বান জানাই।”

পরিদর্শনকালে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লেখক আব্দুল হাই মোশাহিদ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, প্রবীণ মুরব্বী আনছার আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বর্তমান সহসভাপতি শাহ মো. হেলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কাদির প্রমুখ।

অতিথিরা প্রকল্পের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘আত-তাকওয়া’ প্রকল্প শুধু একটি অবকাঠামো নয়, এটি সমাজের জন্য এক আলোকবর্তিকা, যা এতিম, অসহায় এবং প্রবীণদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। এই মহৎ উদ্যোগ নি.সন্দেহে সমাজের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

উল্লেখ্য, ‘আত-তাকওয়া’ প্রকল্পটি রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান আলী আহমদ নেছাওর এবং তাঁর পরিবারের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে। ১২০ শতক জমিতে নির্মিতব্য এই প্রকল্পে থাকবে এতিমখানা, হাফিজিয়া নূরানী মাদ্রাসা, স্বাস্থ্যকেন্দ্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বৃদ্ধাশ্রম।

ইতোমধ্যে প্রকল্প এলাকার রাস্তা, মাটি ভরাট, বিদ্যুৎ লাইন স্থাপন, বৃক্ষরোপণ এবং বাউন্ডারি নির্মাণের কাজ শেষ হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু স্থানীয় অঞ্চলে নয়, জাতীয় পর্যায়েও কল্যাণ বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে প্রবীণ কমিউনিটি নেতা শাহনূর চৌধুরী

আপডেট সময় ০৯:২০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪