ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা শহীদ ওসমান হাদীঃ বিস্ময়কর উত্থান, খনিক উজ্জ্বল আলো, ঘাতকের বুলেটে নেমে আসা অন্ধকার

বালাগঞ্জে তালতলা বশিরপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ (টিবিপিএল)-এর উদ্বোধন

  • আপডেট সময় ০২:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
  • ৪৫৮ বার পড়া হয়েছে

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ইউনাইটেড ক্রিকেট ক্লাবের উদ্যোগে ‘তালতলা বশিরপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ (টিবিপিএল)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে স্থানীয় তালতলা বশিরপুরের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত এ লিগের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ বদরুজ্জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার বিকাশ ঘটায়। খেলাধুলা সামাজিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি বর্তমান সময়ের শিক্ষার্থীদের শুধুমাত্র ফেসবুক আর ইন্টারনেটের বর্ণিল জগতে ব্যস্ত না থেকে পড়ালেখা করে মানুষের মত মানুষ হওয়ার আহবান জানিয়ে আরও বলেন, জীবনে উন্নতি করতে হলে পড়ালেখার বিকল্প নেই।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনাইটেড ক্রিকেট ক্লাবের সভাপতি খন্দকার আব্দুর রকিব। ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান মোস্তফার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রভাষক মো. জাকারিয়া টিপু, পূর্ব গৌরীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাকিব হাসান অনিক, ক্রিকেটার রাজু আহমদ, হাবিবুর রহমান খান হাবিব, রাসেল আহমদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ কেক কাটা হয়।

লীগের উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে লায়নস অব তালতলা বড়বাড়িকে ১৬ রানে পরাজিত করে জয় টাইটানস শুভ সূচনা করে এবং দিনের অপর খেলায় উইনার টাইগারসকে ৫ উইকেটে পরাজিত করে শুভ সূচনা করে বড়ভাঙ্গা থাণ্ডার্স।

খেলায় অসাধারণ নৈপূন্যের জন্য প্রথম খেলার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাকের আহমদ ও দ্বিতীয় খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কামরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও কৃতি খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা

বালাগঞ্জে তালতলা বশিরপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ (টিবিপিএল)-এর উদ্বোধন

আপডেট সময় ০২:১৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০