ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক! সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী মাহি জলিলের বিরূপ মন্তব্যের প্রতিবাদে স্কটল্যান্ডের ডালকিথে কমিউনিটি সভা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন এল-সায়েদ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই বাংলাদেশির জয় ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইতালিতে কর্মী নিতে নিয়োগদাতারাই দেবে প্রশিক্ষণের খরচ : রাষ্ট্রদূত ব্রেক্সিটের বেড়াজাল ভাঙছে যুক্তরাজ্য ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তন

বিজেপিকে মমতার হুঙ্কার

  • আপডেট সময় ০৮:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে।  নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে রাজ্যে এগিয়ে আছে বিজেপি।  ভোট গণনার মধ্যেই এক ভিডিও বার্তায় বিজেপিকে হুঙ্কার দিয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।  তিনি বলছেন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।

ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় আসার দিকে এগোচ্ছে।’

তিনি বলেন, ‘তারা প্রথমে নিজেদের ফলাফল দেখাবে… এটা বিজেপির পরিকল্পনা। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করব।‘

সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়।  প্রাথমিক ফলাফল অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯০টি আসনে এগিয়ে রয়েছে।  আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (তৃণমূল কংগ্রেস) ৯৯টি আসনে এগিয়ে রয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি।  সরকার গঠনের জন্য ১৪৮টি আসনে জয় প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নামছে ৭ লাখ মানুষ

বিজেপিকে মমতার হুঙ্কার

আপডেট সময় ০৮:৪৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬