ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

ব্রেক্সিটের দিনে সহিংসতা ঠেকাতে যুক্তরাজ্য পুলিশের দাঙ্গাবিরোধী পরিকল্পনা

  • আপডেট সময় ১১:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৬৪ বার পড়া হয়েছে

২০১৯ সালের ২৯ মার্চ আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হবে যুক্তরাজ্য। আর এদিনে দেশটির সীমান্ত এলাকায় যেন কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা সহিংসতা না হয়, তা নিশ্চিত করতে আগাম দাঙ্গাবিরোধী পরিকল্পনা তৈরি করেছে ব্রিটিশ পুলিশ। সেখানে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে সতর্ক করা হয়েছে। ‘গোপন’ ওই নথিটি ফাঁস করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে টাইমস।
জানা গেছে, যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ কো-অর্ডিনেশন সেন্টার এ নথিটি প্রস্তুত করেছে। নথিতে সতর্ক করে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হওয়ার দিনে ‘সামরিক সহায়তার প্রয়োজন হতে পারে’। ব্রেক্সিট পরবর্তী কিছুদিন কেন্টসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাজ্যের ন্যাশনাল পুলিশ চিফ’স কাউন্সিলে (এনপিসিসি) অনুষ্ঠিতব্য বৈঠকে এ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

ব্রিটিশ পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর জোটটির সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কী হবে তা নিয়ে চুক্তিতে না পৌঁছাতে পারলে পরিস্থিতি খারাপ হতে পারে। দেশে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের হার বেড়ে যেতে পারে। খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে ব্রিটেন। এতে অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যেতে পারে।
নথিতে সতর্ক করা হয়, খাদ্য ও পণ্যের ঘাটতি তৈরি হলে জনগণের মদ্যে বিশৃঙ্খলা দেখা যেতে পারে এবং সেখান থেকে ব্যাপক উত্তেজনা তৈরি হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যত সম্পর্ক কী হবে তা নিয়ে চুক্তিতে পৌঁছানো ছাড়া ব্রেক্সিট হলে সম্ভাব্য কি কি পরিণতি হতে পারে তা নিয়ে সরকার যখন চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, তখনই দাঙ্গাবিরোধী পরিকল্পনার কথা জানা গেলো।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার পর চুক্তি হবে বলেই মনে করছেন তিনি। তবে সবরকমের প্রস্তুতি নিয়ে থাকার ওপরই জোর দিচ্ছেন তিনি। সাজিদ বলেন, ‘এ এক নজিরবিহীন পরিস্থিতি। তবে চুক্তির ওপর আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং চুক্তি করতে হবে। কিন্তু একই সময়ে সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্যই সরকারের সকল দফতরকে প্রস্তুত থাকতে হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

ব্রেক্সিটের দিনে সহিংসতা ঠেকাতে যুক্তরাজ্য পুলিশের দাঙ্গাবিরোধী পরিকল্পনা

আপডেট সময় ১১:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮