ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার বৃটেনের কার্ডিফে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত কনক চাঁপার গানে মাতল প্রবাসী বাংলাদেশিরা, মিলনমেলায় পরিণত জুরিস পার্ক লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত বিয়ানীবাজার সমাজ কল্যাণ সমিতি’ ফ্রান্স-এর উদ্যোগে ঐক্য সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সমুদ্র সৈকত ভ্রমন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা

মরক্কো সীমান্তে অভিবাসী নিহতের সংখ্যা বেড়ে ১৮

  • আপডেট সময় ০১:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

দর্পণ ডেস্ক

বৃহস্পতিবার উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল সেউতায় মরক্কো থেকে জল ও স্থলপথে প্রবেশের চেষ্টার সময় মারা যাওয়া অভিবাসীর সংখ্যা বেড়ে ১৮-তে দাঁড়িয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

স্পেনের রাষ্ট্রীয় টেলিভিশন টিভিই জানিয়েছে, বৃহস্পতিবার ২ থেকে ৩ হাজার মানুষ সেউতায় প্রবেশ করেছেন। মরক্কোর ফিনাইদেক শহরের বাসিন্দাদের মতে, যারা সীমান্ত অতিক্রম করতে সফল হয়েছেন, তাদের বেশির ভাগই দুপুরের আগেই সেখানে পৌঁছে যান।

অভিবাসীদের এমন ঢলের পর বৃহস্পতিবার সেউতায় অতিরিক্ত সেনা ও পুলিশ সদস্য পাঠিয়েছে স্পেন।

উল্লেখ্য, উত্তর মরক্কোয় অবস্থিত স্পেনের অপর স্বায়ত্তশাসিত শহর মেলিলা এবং সেউতা—এই দুটি শহর মূলত আফ্রিকার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একমাত্র স্থলসীমান্ত। ইউরোপে পাড়ি জমানোর আশায় অভিবাসীদের এমন মরিয়া হয়ে সীমান্ত অতিক্রমের চেষ্টার ঘটনা শহর দুটিতে প্রায়ই দেখা যায়।

মরক্কো অভিবাসী নিহত

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার

মরক্কো সীমান্তে অভিবাসী নিহতের সংখ্যা বেড়ে ১৮

আপডেট সময় ০১:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬