ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বাংলাদেশসহ ২৯ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন জোরালো, সমর্থনে রাজপথে হাজারো মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে ইউরোপে নির্মিত হচ্ছে প্রামাণ্যচিত্র, শুটিং শুরু ১৯ অক্টোবর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তায় যেসব আ. লীগ নেতার নাম আলোচনায় আট মাসে বিদেশে গেছেন সাড়ে ৪ লাখ কর্মী সরকারবিরোধী চক্রান্ত : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে সৌদিতে বাংলাদেশিদের ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ইইউর বিভিন্ন দেশে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি বৈধভাবে বসবাস করছেন প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা

যুক্তরাষ্ট্রে রুশ নারী ‘গুপ্তচর’ আটক

  • আপডেট সময় ০৬:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
  • ৪৩৪ বার পড়া হয়েছে

ট্রাম্প-পুতিন বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রে এক নারী গুপ্তচরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক দলে অনুপ্রবেশ এবং রুশ সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

২৯ বছর বয়সী ওই নারীর নাম মারিয়া বুটিনা। তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং অস্ত্র রাখার একজন সমর্থক বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

তবে বুটিনার আইনজীবী রবার্ট ড্রিসকল জানান, তার মক্কেল কোনও এজেন্ট নন, বরং তিনি আন্তর্জাতিক সম্পর্কের একজন শিক্ষার্থী। এই ডিগ্রির সাহায্যে তিনি ব্যবসাকে তার পেশা হিসেবে নিতে চান। বুটিনার বিরুদ্ধে আনীত অভিযোগ বানোয়াট এবং এতে বুটিনা যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কোনও নীতি বা আইনকে প্রভাবিত বা হেয় করেছেন- এমন কিছুর উল্লেখ নেই। বরং তিনি মাসের পর মাস বিভিন্ন সরকারি সংস্থাকে সহযোগিতা করে আসছেন।

দেশটির ডিপার্টমেন্ট অব জাস্টিস(ডিওজে) এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনে বসবাসকারী বুটিনাকে গত রবিবার গ্রেপ্তার করা হয় এবং বুধবার আদালতে শুনানি না হওয়া পর্যন্ত তাকে কারাগারে থাকতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বাংলাদেশসহ ২৯ দেশের পাইলট-ক্রুদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মানবে এয়ার ফ্রান্স

যুক্তরাষ্ট্রে রুশ নারী ‘গুপ্তচর’ আটক

আপডেট সময় ০৬:২৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮