ঢাকা ০১:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল সরকারের প্রতি সন্তুষ্টি ৫৪ শতাংশ আর প্রধানমন্ত্রীর প্রতি ৬৬ শতাংশ পাথরের শহরে কবিতার খোঁজে ইনসাফই সমাজের মেরুদণ্ড: ইসলামে সামাজিক সুবিচারের শিক্ষা “নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল

  • আপডেট সময় ০৩:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

এবার যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লেবানন-ইসরায়েল

দর্পণ ডেস্ক

যুদ্ধবিরতি নিশ্চিত এবং সরাসরি আলোচনা শুরু করতে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রথম বৈঠক করবে ইসরায়েল ও লেবানন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় লেবাননের প্রেসিডেন্সি এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্সি জানায়, প্রেসিডেন্ট জোসেফ আউনের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ওয়াশিংটনে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ ও ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটারের মধ্যে ফোনালাপ হয়েছে।

গত মার্চে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত শুরুর পর এটিকেই ইসরায়েল ও লেবাননের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রথম সরাসরি যোগাযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসাও ওই ফোনালাপে অংশ নেন বলে জানা গেছে।
ফোনালাপের সময় আগামী মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সদর দপ্তরে প্রথম বৈঠক আয়োজনের বিষয়ে দুই পক্ষ সম্মত হয়। এই বৈঠকে যুদ্ধবিরতি ঘোষণা এবং যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে লেবানন ও ইসরায়েলের মধ্যে আলোচনা শুরুর সময়সূচি নিয়ে আলোচনা করা হবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ব্যাপক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সঙ্গে সংহতি জানিয়ে ২ মার্চ ইসরায়েলে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননে নির্বিচার বিমান হামলা চালায় ইসরায়েল। তাদের হামলা এখন পর্যন্ত দেড় হাজারের বেশি লেবানিজ নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে শুধু গত বুধবারেই (৮ এপ্রিল) তিন শতাধিক মানুষকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসছে লেবানন ও ইসরায়েল

আপডেট সময় ০৩:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬