ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
“নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে নতুন সংগঠন PHAAUK ফেঞ্চুগঞ্জে দুই দিনে তিন ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার ফ্রান্সে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের গ্রীষ্মকালীন কোরআন শিক্ষা প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ ফ্রান্সে রাষ্ট্রদূত তালহাকে ঘিরে নতুন গুঞ্জন ২০২৭ সালের হজে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ, ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত ফেঞ্চুগঞ্জে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে লন্ডনে ‘বিপ্লব সমাবেশ’

যুদ্ধে নিহত সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল

  • আপডেট সময় ১২:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের আগ্রাসনে ইরানের বেশ কয়েকজন সেনা কমান্ডার নিহত হয়েছেন। তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার (১১ মার্চ)। এতে অংশ নিতে ওয়াশিংটন ও তেল আবিবের হামলা উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন দেশটির লাখ লাখ মানুষ।

শহরে শহরে রোল পড়ে গেছে কান্নার। তারা সদ্য নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির ছবি হাতে নিয়ে জায়নবাদী ইসরাইল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

নিহতের তালিকায় ইরানের সামরিক ও নিরাপত্তা নেতৃত্বের শীর্ষ স্থানীয় কিছু নাম আছে। নিয়মিত সেনাবাহিনী (আর্তেশ) এবং বিপ্লবী গার্ড (আইআরজিসি) উভয়ের প্রধান, সেইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব স্টাফের জন্য একটি যৌথ জানাজা আয়োজন করার বিষয়টি ক্ষয়ক্ষতির বিশাল মাত্রাকেই ফুটিয়ে তোলে।

সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের অধীন একটি সংস্থা—’ফাউন্ডেশন ফর দ্য প্রিজারভেশন অব ওয়ার্কস অ্যান্ড পাবলিকেশন অব ভ্যালুস অব হোলি ডিফেন্স’ এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটন ও তেল আবিবের চাপিয়ে দেওয়া যুদ্ধে সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কমান্ডারসহ একদল ‘শহীদের‘ লাশ বুধবার বিকেলে এনকেলাব (বিপ্লব) চত্বর থেকে ‘মেরাজ-ই শোহাদা’র (শহীদ মাজার) দিকে নিয়ে যাওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

“নৈঃশব্দ্যের ঋণপত্র”- মেশকাতুন নাহার

যুদ্ধে নিহত সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল

আপডেট সময় ১২:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬