ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

যুবদল বিএনপির প্রাণশক্তি” — তুলুজে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

  • আপডেট সময় ০৯:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

তুলুজ (ফ্রান্স), প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের তুলুজে বসবাসরত প্রবাসী সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, “যুবদল হচ্ছে বিএনপির প্রাণশক্তি, দুর্দিনে দলের ভরসা।”

স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন এবং পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা আব্দুল মুহিত শাকিল

অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুলুজ বিএনপি নেতা ফখরুল ইসলাম, সুহেল মিয়া, মিজানুর রহমান, সাফি উদ্দিন, এমসি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সাদেক আহমেদ চৌধুরী, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সাবেক ছাত্রনেতা রেহান আহমেদ, রিফাত আহমেদ, তারেক হোসেন, সাবুল আহমেদ, রিপন আহমেদ, মুহিবুর রহমান, রুবেল আহমেদকাদির আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটছেন নেতারা

বক্তারা প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, “যুবদল জন্মলগ্ন থেকে গণতন্ত্র ও দেশপ্রেমের আদর্শে বলীয়ান। দেশের সংকটময় মুহূর্তে যুবদল সব সময় রাজপথে থেকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়েছে।”

তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত ভূমিকা রাখতে হবে। প্রবাসের মাটিতেও এই আদর্শ ও আন্দোলনের ধারা অব্যাহত রাখতে সবাইকে অঙ্গীকারবদ্ধ হতে হবে বলে মত দেন বক্তারা।

অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন এবং শহীদ জিয়াউর রহমানসহ দলের সব শহিদ নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

যুবদল বিএনপির প্রাণশক্তি” — তুলুজে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

আপডেট সময় ০৯:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫