ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ২১.৭ শতাংশ

  • আপডেট সময় ১১:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট ১ হাজার ৯৯৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৭ শতাংশ বেশি।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৬৩৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম চার দিনেই (১–৪ ফেব্রুয়ারি) দেশে এসেছে ৫০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে শুধু ৩ ও ৪ ফেব্রুয়ারি—এই দুই দিনেই এসেছে ১৮ কোটি ডলার।

তুলনামূলকভাবে, ২০২৫ সালের একই সময়ে অর্থাৎ ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৪২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ফলে চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহে প্রায় ১৯ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বিশ্লেষকদের মতে, প্রবাসীদের মধ্যে বৈধ ব্যাংকিং চ্যানেল ব্যবহারের প্রবণতা বৃদ্ধি, সরকারের প্রণোদনা অব্যাহত থাকা এবং আর্থিক লেনদেনে স্থিতিশীলতা ফিরে আসায় রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বাড়ছে।

তারা আরও মনে করছেন, এই ইতিবাচক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করার পাশাপাশি সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সূত্র  : বাসস

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

রেমিট্যান্সে ইতিবাচক ধারা অব্যাহত, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ২১.৭ শতাংশ

আপডেট সময় ১১:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬