ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা প্যারিসের ১৮তম অ্যারোন্দিসমঁতে বিশ্ব পরিচ্ছন্নতা দিবসে ৩৫০ স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান টানা তৃতীয়বার Emirates Italy Awards-এর স্বীকৃতি পেল ইতালির বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান Popular Travels & Tours আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস প্যারিসের লাখুর্নভে বিস্ফোরণে নিহত নাহিল এর জানাজা ও দাফন সম্পন্ন পর্তুগালে বদলে গেল রেসিডেন্সের নিয়ম ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড জ্বালানি তেলের দাম নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের বিতর্কিত মন্তব্য

শ্রমিক ধর্মঘটে ফ্রান্সের রেল যোগাযোগে অচলাবস্থা

  • আপডেট সময় ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • ৪৪৬ বার পড়া হয়েছে

শ্রমিক ধর্মঘটে ফ্রান্সের রেল যোগাযোগে অচলাবস্থা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর শ্রম আইন সংস্কারের প্রতিবাদে ‘ব্ল্যাক টিউসডে’ নামের এ ধর্মঘটেরডাক দিয়েছে শ্রমিকরা। আগামী তিন মাসের বেশি সময় ধরে প্রতি পাঁচদিনে দুই দিন করে এ ধর্মঘট পালন করবেন রেল শ্রমিকরা। 

বিবিসি’র খবরে বলা হয়েছে, ধর্মঘটের নেতৃত্ব দিচ্ছে সরকারি রেল কোম্পানি এসএনসিএফ-এর কর্মীরা। প্রতিষ্ঠানটির প্রায় ৭৭ শতাংশ ট্রেন চালক এ ধর্মঘটে অংশ নিচ্ছেন। এছাড়া ধর্মঘট পালন করছেন এসএনসিএফ-এর ৩৪ শতাংশ কর্মী।

মঙ্গলবার ধর্মঘটের কারণে দ্রুতগতির টিজিভিএস ট্রেনের চলাচল ব্যাহত হয়। এদিন আটটির মধ্যে মাত্র একটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। পাঁচটি আঞ্চলিক ট্রেনের মধ্যে মাত্র একটি নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে।

এ ধর্মঘটকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইমানুয়েল ম্যাক্রোঁ’র জন্য সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তার সরকারের শ্রম আইন সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হলে শ্রমিকদের সুযোগ-সুবিধা কমে যাবে। ফলে এর প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

দেশের স্বাদ, প্রবাসের আভিজাত্য—রোমে বর্ণিল আলোকসজ্জা, নান্দনিক ডেকোরেশন শখের হাঁড়ি’ রেস্টুরেন্টের যাত্রা

শ্রমিক ধর্মঘটে ফ্রান্সের রেল যোগাযোগে অচলাবস্থা

আপডেট সময় ১০:৪৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮